বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

নাগোর্নো-কারাবাখে অভিযান চালিয়েছে আজারবাইজান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৩ সময় দেখুন
নাগোর্নো-কারাবাখে অভিযান চালিয়েছে আজারবাইজান


আর্মেনিয়ার নিয়ন্ত্রণাধীন বিরোধপূর্ণ নাগর্নো-কারাবাখের ছিটমহলে ‘সন্ত্রাসবিরোধী অভিযান’ শুরু করেছে আজারবাইজান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।

আজারবাইজানের অংশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতিগত আর্মেনীয় ছিটমহলকে ঘিরে কয়েক মাস ধরে উত্তেজনা বিরাজ করছে।

মঙ্গলবার বিবিসির খবরে বলা হয়, একটি মাইন বিস্ফোরণ এবং অন্য একটি ঘটনায় ১১ আজারবাইজানীয় পুলিশ ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর অভিযানের ঘোষণা দিয়েছে বাকু। মঙ্গলবার কারাবাখের প্রধান শহরে বিমান হামলার সাইরেন বাজানোর খবর পাওয়া গেছে।

আজারবাইজান এবং আর্মেনিয়া নাগর্নো-কারাবাখ নিয়ে প্রায় চার দশক ধরে দ্বন্দ্বে লিপ্ত। এ নিয়ে দুইবার যুদ্ধে লিপ্ত হয়েছে দেশ দুটি। ১৯৯০ দশকের গোঁড়ার দিকে সোভিয়েত ইউনিয়ন পতনের পর যুদ্ধ জড়ায় আজারবাইজান ও আর্মেনিয়া। সর্বশেষ ২০২০ সালেও দুই দেশ সংঘর্ষে লিপ্ত হয়।

গত ডিসেম্বর থেকে আর্মেনিয়া থেকে ছিটমহলে প্রবেশের একমাত্র রুট লাচিন করিডোর অবরোধ করে রেখেছে আজারবাইজান। এই করিডোরে আজারবাইজানের সেনা স্থাপনা লক্ষ্য করে মঙ্গলবার গুলি ছুঁড়ে আর্মেনিয়ার সেনারা। এর প্রতিক্রিয়ায় অভিযানের ঘোষণা দিয়েছে বাকু।

The post নাগোর্নো-কারাবাখে অভিযান চালিয়েছে আজারবাইজান appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর