ঢাকা: অনলাইন ও অফলাইনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচ দফা অগ্রাধিকারমূলক পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২০ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
তারেক রহমান বলেন, আজকের ডিজিটাল বিশ্ব আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে বদলে দিয়েছে। আমাদের দৈনন্দিন রুটিন থেকে শুরু করে বিশ্বমঞ্চে অংশগ্রহণ— সব ক্ষেত্রেই প্রযুক্তির প্রভাব স্পষ্ট। কিন্তু প্রযুক্তির সুযোগ যেমন বেড়েছে, তেমনই বেড়েছে ঝুঁকি ও হুমকি।
“আমাদের মেয়ে যেভাবে বড় হচ্ছে, তা আমাদের সময়ের সঙ্গে তুলনা করলে কতটা আলাদা— এ নিয়ে আমার স্ত্রী ও আমি প্রায়ই ভাবি,” লিখেছেন তিনি।
তিনি উল্লেখ করেন, প্রতিদিন বহু নারী শুধু মত প্রকাশ, কাজ, পড়াশোনা বা স্বাভাবিকভাবে চলাফেরার কারণে হয়রানি, ভয়ভীতি, অপমান ও সহিংসতার শিকার হন।
“এটা সেই বাংলাদেশ নয় যার স্বপ্ন আমরা দেখি,” বলেন বিএনপির এই শীর্ষ নেতা।
নারীদের নিরাপদ, সম্মানজনক ও স্বাধীন জীবন নিশ্চিত করা ছাড়া দেশের অগ্রগতির পথ সুগম হবে না বলেও মন্তব্য করেন তিনি।
নারীদের সুরক্ষায় বিএনপির পাঁচ অগ্রাধিকার—
শেষে তিনি বলেন, রাজনৈতিক মত, ধর্ম, জাতি বা লিঙ্গ—যেকোনো পরিচয় ভুলে বাংলাদেশিদের একটি সত্যে এক হতে হবে—একটি নিরাপদ ও ক্ষমতায়িত নারীবান্ধব বাংলাদেশ গঠনে। আমরা এমন ভবিষ্যৎ চাই যেখানে আমাদের কন্যারা ভয় নয়, আত্মবিশ্বাস নিয়ে বড় হবে।