বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘নির্বাচনী প্রতীক বিক্রির চেষ্টা’ ভোটার বিভ্রান্ত হবেন না —প্রার্থীর আহ্বান ঢাকা টাঙ্গাইল মহাসড়কের তীব্র জ্যাম ভোগান্তিতে কর্মজীবী মানুষ ভোটের ছুটিতে বাড়ি ফেরার ঢল ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উপচে পড়া ভিড় বাড়তি ভাড়া আদায়,তীব্র যানজট Nora Fatehi Praises Bad Bunny’s Super Bowl Act: ‘That Performance Sent Out A Massive Message’ | Bollywood News ধানের শীষের বিপক্ষে যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে হবে: পুতুল রাঙামাটিতে একমাত্র নারী প্রার্থীর সংবাদ সম্মেলন: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ U-turn complete! India vs Pakistan T20 World Cup match to go ahead in Colombo on February 15 | Cricket News বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়:-আজ সোমবার বিশাল জনসভা ও গণমিছিল চাঁদা দাবি করার অভিযোগে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে গ্রেপ্তার গণভোটের মার্কা কি! ভোট তো মার্কা দেখে দেই!

নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাহার চায় ইবির নারী শিক্ষার্থীরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৫৪ সময় দেখুন


খাদেমুল ইসলাম ফরহাদ, ইবি সংবাদদাতা ::

নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নারী শিক্ষার্থীরা। বুধবার (২৩ এপ্রিল) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে এ কর্মসূচি পালন করে তারা। এসময় শিক্ষার্থীরা বর্তমান কমিশন ভেঙ্গে অংশগ্রহণমূলক নতুন কমিশন গঠনের দাবি জানান। এতে বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক নারী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এসময় শিক্ষার্থীরা কমিশনের সুপরিশকে প্রত্যাখ্যান করে বলেন, ‘সম্প্রতি নারী বিষয়ক কমিশন যে সুপারিশ করেছে তা ইসলামসহ সকল ধর্মের মূল্যবোধকে অপমান করেছে। ধর্মকে বাদ দিয়ে কেনো নীতি প্রণয়ন একবারেই অযৌক্তিক। বাংলাদেশের মানুষ তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এই কমিশন যৌন পেশাকে সামাজিক স্বীকৃতি দিয়েছে। যা নারী সমাজের জন্য চরম অবমাননাকর।

এটা কখনোই নারীদের কাম্য অধিকার হতে পারে না। শাহাজালালের এই পূণ্য ভূমিতে আমরা কখনোই এমন অযৌক্তিক দাবি বাস্তবায়ন হতে দেব না। আমরা সরকারে কাছে দ্রুত সময়ের মধ্যে এই সংস্কার কমিশন প্রত্যাহার করে নতুন কমিশন পুনর্গঠনের জোর দাবি জানাচ্ছি।’

মানববন্ধনে বাংলা বিভাগের অধ্যাপক ড. খোন্দকার আরিফা আক্তার বলেন, ‘নারী বিষয়ক কমিশনে যারা বসে আছে তাদের বেশিরভাগই পশ্চিমা নিয়ন্ত্রিত এনজিও কর্মী। এদের বাদ দিয়ে বৃহত্তর নারী সমাজের প্রতিনিধিত্ব করে, এমন নারীদের নিয়ে নতুন কমিশন গঠন করে প্রতিবেদন প্রত্যাহার ও পুনর্গঠন করতে হবে। যার মাধ্যমে সকল ধর্মের নারীরা ন্যায্য অধিকার পাবে।’



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর