শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

নাসার বাংলাদেশ পর্ব বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন বেসিস প্রশাসক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৪৮০ সময় দেখুন
নাসার বাংলাদেশ পর্ব বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন বেসিস প্রশাসক


ঢাকা: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৫ এ বাংলাদেশ পর্বের বিজয়ী ২৭টি দলের হাতে পুরস্কার তুলে দিয়েছেন বেসিস প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেসিস অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিস প্রশাসক। আরও উপস্থিত ছিলেন নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৫, বাংলাদেশ পর্বের বিজয়ী ২৭টি দলের বিজয়ী ও তাদের অবিভাবক ও বেসিস স্টুডেন্টস ফোরামের সদস্যরা।

এবার টানা ১২তম বারের মতো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর পৃষ্ঠপোষকতায়, বেসিস স্টুডেন্টস ফোরামের সহযোগিতায় নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৫, বাংলাদেশ পর্বের আয়োজন করে। ৩ থেকে ৪ অক্টোবর প্রথমবারের মতো ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। বিগত ১১ বছরে বিশ্বব্যাপী এই প্রতিযোগীতায় টানা তিনবারসহ সর্বমোট চারবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসিস প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান বলেন, ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতার মাধ্যমে বেসিস নতুন দিগন্তের দরজা খুলে দিচ্ছে। এর মাধ্যমে মহাকাশ সম্পর্কে আমাদের দেশের তরুণ প্রজন্মের উপলব্ধি এবং উদ্ভাবন উভয় ক্ষেত্রেই সক্ষমতার জানান দিচ্ছে। আমরা বর্তমানে একটি নতুন শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। যেখানে প্রযুক্তিগত অগ্রগতি, শিল্প এবং সমাজকে নতুন আকার দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, এই প্রতিযোগিতা আমাদের তরুণদের আগামী দিনের বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদ হওয়ার জন্য উত্সাহিত করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের তরুণ প্রজন্ম তাদের মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে এইবারেও বিশ্বজয়ের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরবে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর