শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার রাকসু নির্বাচন: মেয়াদ শেষ, দ্রুত নির্বাচনের দাবি ছাত্রনেতাদের কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ৪ জাহাজে আগুন Ankur Rathee Calls Indian Cinema’s Fair-Skin Bias ‘Dangerous’: ‘West Idolises Lupita Nyong’O’ | Exclusive | Bollywood News ‘I was very happy’: Smriti Mandhana reveals MS Dhoni’s special WhatsApp message after World Cup win | Cricket News পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন বিষয়ে তদন্ত কমিটি গঠন

নিজেদের সংখ্যালঘু ভাববেন না: মেয়র রেজাউল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৩০৩ সময় দেখুন
নিজেদের সংখ্যালঘু ভাববেন না: মেয়র রেজাউল


স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: সংখ্যালঘু ভেবে নিজেদের দুর্বল মনে না করার জন্য হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।

রোববার (১০ অক্টোবর) দুপুরে নগরীর লেডিস ক্লাবে পাঁচলাইশ, খুলশী, ডবলমুরিং ,পাহাড়তলী, হালিশহর থানার আওতাধীন দুর্গাপূজা মণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় মেয়র একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র রেজাউল করিম চৌধুরী হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বলেন, ‘একটি কল্যাণ রাষ্ট্রে কোনো সম্প্রদায়কে সংখ্যালঘু ভাবার কোনো অবকাশ নেই। সংখ্যালঘু মনে করে নিজেকে কেউ দুর্বল ভাববেন না। এদেশে সকল নাগরিকের সমান অধিকার। আপনার যেমন একটি ভোট, আমারও একটি। আপনার যেমন সম্পদ ক্রয়-বিক্রয়ের অধিকার, আমারও ঠিক তেমনি। বঙ্গবন্ধু এই দেশটি স্বাধীন করেছিলেন অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে।’

‘যারা ধর্মে-ধর্মে বিদ্বেষ ছড়াতে চায় এদেশের জনগণ তাদের পছন্দ করে না। আমরা সকলে মিলে এই দেশের উন্নতি করতে চাই। এজন্যে সবচেয়ে যোগ্য এবং নিরাপদ হল আওয়ামীলীগ সরকার। মাননীয় প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত অসাম্প্রদায়িক চেতনা সমুন্নত রেখে দেশ পরিচালনা করছেন। এই চেতনা সমুন্নত থাকলেই সোনার বাংলা প্রতিষ্ঠা হবে।’- বলেন মেয়র

‘জনক-জননী ওয়েলফেয়ার ফাউন্ডেশন চট্টগ্রাম’ নামে একটি সংগঠন এই মতবিনিময় সভার আয়োজন করে। সংগঠনের প্রধান নির্বাহী চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ফরিদ মাহমুদের সভাপতিত্বে ও দেবাশীষ নাথ দেবুর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আতিকুর রহমান, শেখ সরওয়ার্দী, সুরথ কুমার চৌধুরী, চসিকের ওয়ার্ড কাউন্সিলার আনজুমান আরা বেগম, মোহাম্মদ ওয়াসিম উদ্দিন ও আবুল হাসনাত বেলাল।

আলোচনা অনুষ্ঠানের পর প্রত্যেক পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে অনুদান তুলে দেন মেয়র রেজাউল করিম চৌধুরী।

সারাবাংলা/আরডি/এসএসএ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর