বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় Samantha Ruth Prabhu Confirms Pregnancy, Says ‘I Have To Take Maternity Leave’ | Telugu Cinema News কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত।

‘নিরলস কবিতা সাধনার’ জন্য বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত মমতা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ২০৪ সময় দেখুন
‘নিরলস কবিতা সাধনার’ জন্য বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত মমতা


আন্তর্জাতিক ডেস্ক

‘নিরলস কবিতা সাধনার’ জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলা একেডামি পুরস্কারে ভূষিত হয়েছেন। পশ্চিমবঙ্গে এ বছর থেকে বাংলা একাডেমি নামাঙ্কিত ‘রিট্রিভার্সিপ’ পুরস্কার চালু হয়েছে। প্রথম বছর এ পুরস্কার পেলেন মমতা ব্যানার্জি। তার ‘কবিতা বিতান’ কাব্যগ্রন্থের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন।

পশ্চিমবঙ্গের স্থানীয় স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, সোমবার রবিন্দ্রনাথ ঠাকুর স্মরণে ‘কবি প্রণাম’ অনুষ্ঠানের আয়োজন করেছিল পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দফতর। ওই অনুষ্ঠানে সাহিত্য কীর্তির জন্য মমতা ব্যনার্জির নাম ঘোষণা করা হয়। পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ও বাংলা একাডেমির চেয়ারম্যান ব্রাত্য বসু মুখ্যমন্ত্রীকে পুরস্কৃত করার ঘোষণা দেন।

ব্রাত্য বসু তার বক্তব্যে বলেন, ‘সমাজের অন্যান্য ক্ষেত্রে কাজের পাশাপাশি যারা নিরলস সাহিত্য সাধনা করে চলেছেন, তাদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। প্রথম বছর বাংলার শ্রেষ্ঠ সাহিত্যিকের মতামত নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

‘কবি প্রণাম’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা। তবে তিনি নিজে পুরস্কার গ্রহণ করেননি। তার তরফ থেকে বাংলা একাডেমির চেয়ারম্যান ব্রাত্য বসু পুরস্কার গ্রহণ করেন। তার হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom