রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

নির্বাচন কমিশনকে দলীয়করণ করা হয়েছে : নাহিদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৪৪ সময় দেখুন


বরিশাল: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কোনো দলের সহিসংতা মেনে নেব না। নির্বাচন কমিশনকে দলীয়করণ করা হয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না। তাদের ইনটেনশন ভালো নয়।

দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৫ জুলাই) রাতে বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউতে পথসভায় তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, ৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, আজকে আমাদের লক্ষ্য সংসদ ভবন। এনসিপি যখন রাস্তায় নেমেছে, কোনো হুমকি-ধামকি দিয়ে এই গণজোয়ার আটকানো যাবে না।

এ সময় তিনি আগামী ৩ আগস্ট ঢাকার শহিদ মিনারে সারা বাংলাদেশের মানুষের ইশতেহার নিয়ে জুলাই ঘোষণাপত্র ও সনদ আদায়ের লক্ষে আয়োজিত সমবেশে যোগদানের আহ্বান জানান।

পথসভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, চাঁদাবাজ বললে একটি দলের মন খারাপ হয়। টেন্ডারবাজ বললে একটি দলের গায়ে লাগে। কিন্তু আপনারা জনগণকে চেনেন না। দেশের মানুষ পরিবর্তন চায়। তারা আর গোলামি চায় না।

হাসনাত আবদুল্লাহ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক জিয়া, বিএনপিকে নিয়ে কথা বলা হলে সেটা নাকি গণতন্ত্রের জন্য ক্ষতিকারক। আমরা বলতে চাই, জনগণের ঊর্ধ্বে কোনো দল নেই, ব্যক্তি নেই। আপনাদের মনে রাখতে হবে, যেসব রাজনৈতিক দল আছে, তারা আপনাদের সেবক হওয়ার জন্য আসে, মালিক হওয়ার জন্য নয়। তাদের জবাবদিহি নিশ্চিত করার অধিকার বাংলাদেশের প্রত্যেকটি মানুষের রয়েছে। যারা এই জবাবদিহিকে রুদ্ধ করতে চায়, তারা আরেক ফ্যাসিবাদের দিকে যাচ্ছে।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, নাহিদ সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, বরিশালের মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, বরিশাল জেলার যুগ্ম আহ্বায়ক এমএম সাইফুল মুন্সি, মাসুম বিল্লাহ, যুগ্ম সমন্বয়কারী আবু সাঈদসহ অন্যান্যরা।

জুলাই পদযাত্রার অংশ হিসেবে এনসিপির কেন্দ্রীয় নেতারা দক্ষিণাঞ্চলের ছয়টি জেলা সফর করেন। সর্বশেষ মঙ্গলবার (১৫ জুলাই) সকালে ভোলা এবং রাতে বরিশালে পদযাত্রা ও পথসভার মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের কর্মসূচি শেষ হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর