বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

নির্বাচন করার টাকা নেই ভারতের অর্থমন্ত্রীর!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১৪০ সময় দেখুন
নির্বাচন করার টাকা নেই ভারতের অর্থমন্ত্রীর!


আন্তর্জাতিক ডেস্ক

ভারতে আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন না সেদেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য বিজেপির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। এ জন্য দুটি কারণ উল্লেখ করেছেন নির্মলা সীতারমন। এর মধ্যে একটি হলো, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রয়োজনীয় তহবিল তার নেই।

বুধবার (২৭ মার্চ) একটি সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে ভারতে বিজেপি সরকারের অর্থমন্ত্রী জানান, বিজেপি সভাপতি জেপি নাড্ডা তাকে অন্ধ্র প্রদেশ বা তামিলনাড়ু থেকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব দিয়েছেন। কিন্তু তিনি (নির্মলা) তা গ্রহণ করেননি।

নির্মলা সীতারামন বলেন, “এক সপ্তাহ বা দশ দিন চিন্তা করার পর আমি ফিরে গিয়ে বললাম, ‘হয়তো না’। আমার কাছে প্রতিদ্বন্দ্বিতা করার মতো টাকা নেই। অন্ধ্রপ্রদেশ হোক বা তামিলনাড়ু হোক— আমার সমস্যা আছে। জয়ের মানদণ্ডে চলে আসে আরও অন্যান্য প্রশ্ন। আপনি কি এই জাতির লোক? নাকি ওই ধর্মের? এটা নাকি ওটা থেকে? আপনি কি এই সম্প্রদায়ের? আমি বললাম, না, আমার মনে হয় না আমি এটা করতে পারব।”

তিনি বলেন, “আমি খুবই কৃতজ্ঞ যে তারা আমার যুক্তি মেনে নিয়েছে… তাই আমি প্রতিদ্বন্দ্বিতা করছি না।”

কেন দেশটির অর্থমন্ত্রীর কাছে নির্বাচন করার জন্য পর্যাপ্ত তহবিল নেই, জানতে চাইলে তিনি জানান, ভারতের রাষ্ট্রীয় তহবিল তার নয়। তিনি বলেন, “আমার বেতন, আমার উপার্জন এবং আমার সঞ্চয়… সেগুলো আমার, তবে ভারতের একত্রিত তহবিল আমার নয়।”

ক্ষমতাসীন বিজেপি আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হওয়া লোকসভা নির্বাচনে বেশ কিছু বর্তমান রাজ্যসভার সদস্যকে প্রার্থী করেছে। এর মধ্যে রয়েছেন পীযূষ গোয়াল, ভূপেন্দর যাদব, রাজীব চন্দ্রশেখর, মনসুখ মান্ডাভিয়া এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। নির্মলা সীতারামন কর্ণাটকের রাজ্যসভার সদস্য।

নির্মলা সীতারামন জানান, প্রার্থী না হলেও তিনি অন্য প্রার্থীদের পক্ষে নির্বাচনি প্রচারণা চালাবেন। তিনি বলেন, “আমি অনেক মিডিয়া ইভেন্টে যোগ দেব এবং প্রার্থীদের সঙ্গেও যাব। যেমন আগামীকাল আমি রাজীব চন্দ্রশেখরের প্রচারে যাব। আমি প্রচারণার পথে থাকব।”

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর