রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

নির্বাচন নিরপেক্ষ ও স্বচ্ছ করতে জাতিসংঘ সহযোগিতা দেবে: গোয়েন লুইস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২০৮ সময় দেখুন
নির্বাচন নিরপেক্ষ ও স্বচ্ছ করতে জাতিসংঘ সহযোগিতা দেবে: গোয়েন লুইস


ঢাকা: জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সময় পার করছে। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনকে প্রক্রিয়াগতভাবে নিরপেক্ষ ও স্বচ্ছ করার লক্ষ্যে জাতিসংঘের সহযোগিতা অব্যাহত থাকবে।

রোববার (০৫ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে। গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক প্রায় এক ঘণ্টা ধরে চলে।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক উপদেষ্টা হুমায়ূন কবির এবং বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র নীতি বিষয়ক বিশেষ সহযোগী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে নির্বাচনী প্রক্রিয়া, রাজনৈতিক পরিস্থিতি এবং মানবিক সমস্যার ওপর গুরুত্বসহ আলোচনা হয় বলে জানা যায়।

গোয়েন লুইস বলেন, ‘জাতিসংঘ বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী। আমরা চাই নির্বাচনি প্রক্রিয়ায় যেন সবাইকে অন্তর্ভুক্ত করা হয় এবং দেশের নাগরিকরা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।’

সংবাদ সম্মেলনে রোহিঙ্গা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, ‘আমরা লক্ষ্য করেছি যে, রোহিঙ্গারা এখানে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে জীবনযাপন করছে। এটি শুধুমাত্র রোহিঙ্গাদের জন্য নয়, বাংলাদেশ সরকারের জন্যও একটি বড় দায়বদ্ধতা। এ সমস্যার সমাধান ও মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে জাতিসংঘের সহযোগিতা অব্যাহত থাকবে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর