রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

নির্বাচন নিয়ে সময়ক্ষেপণের ষড়যন্ত্র চলছে: এম এ মালিক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩১ সময় দেখুন
নির্বাচন নিয়ে সময়ক্ষেপণের ষড়যন্ত্র চলছে: এম এ মালিক


ঢাকা: ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সময়ক্ষেপণের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের স্বাগত জানানোর পর সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

এম এ মালিক বলেন, ‘কিছু উচ্চাভিলাষী মহল সংসদীয় ব্যবস্থাকে দুর্বল করার জন্য প্রতিসাম্য প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালুর ষড়যন্ত্র করছে। এ পরিকল্পনার মাধ্যমে দেশের জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া এবং ছাত্র আন্দোলনে প্রাণ হারানোদের ন্যায়বিচার আটকে দেওয়ার চেষ্টা চলছে।’

সিলেট-৩ আসনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, ‘আমি আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এবং নির্বাচনের প্রস্তুতি নিতে এসেছি। ইনশাআল্লাহ ধানের শিষ প্রতীকে জয়ী হব, আর বিএনপি সারাদেশে বিজয় অর্জন করবে।’

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৫ বছর ধরে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে লড়াই করে যাচ্ছেন। তরুণ ভোটাররা বিএনপিকে ভোট দেবে এবং গ্রাম থেকে শহর পর্যন্ত উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে বলেও আশা প্রকাশ করেন মালিক।

শেষে তিনি সিলেটবাসীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। আগামী ১ অক্টোবর সিলেটে গিয়ে পূজার মণ্ডপ পরিদর্শন করবেন বলেও জানান তিনি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর