শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘নিশিরাতের সরকারের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ২৭২ সময় দেখুন
‘নিশিরাতের সরকারের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই’


ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট

ঠাকুরগাঁও: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকার নিশিরাতের সরকার, জনগণের ভোটে নির্বাচিত নয়। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে যখন কোনোমতেই বিএনপিকে ঠেকানো যাচ্ছে না; তখন রাতের বেলা পুলিশ-র‌্যাব-আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে তিন দিন আগে থেকে সমস্ত নেতাকর্মীকে গ্রেফতার করে। শুধু তাই নয়, আগের রাতে সিল মেরে ব্যালট বাক্স ভরানোর ব্যবস্থা করে তারা। জনগণের সঙ্গে এই সরকারের কোনো সম্পর্ক নেই বলেও তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের পাঠাগার চত্বরে বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে আয়োজিত ওই সমাবেশে মির্জা ফখরুল বলেন, সারাদেশে গণতন্ত্রকামী ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। ইলিয়াস আলীসহ বিএনপি’র ৫০০ নেতাকর্মী গুম হয়ে গেছে। হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, পঙ্গু করে দেওয়া হয়েছে। ঠাকুরগাঁও সদরে সাড়ে সাত হাজার মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, কিন্তু দমানো যায়নি।

তিনি বলেন, ১৯৭১ সালে কোন ব্যক্তি বিশেষকে ক্ষমতায় বসানোর জন্য বা একটা দলকে ক্ষমতায় নেওয়ার জন্য মুক্তিযুদ্ধ হয়নি। আওয়ামী লীগকে ক্ষমতায় নেওয়ার জন্য নয় যুদ্ধ হয়েছিল মানুষের মুক্তির জন্য।

তিনি আরও বলেন, এমন কাজ করেছে সরকার রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান র‌্যাব-পুলিশ তাদের প্রধানদের ব্যাপারে আমেরিকা নিষেধাজ্ঞা জারি করেছে। এভাবে তারা সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে। এই সরকারকে তাড়াতাড়ি বিদায় করতে না পারলে, মানুষ নিরাপত্তা পাবে না।

ওই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন, কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব, কামরুজ্জামান রতন, আব্দুল খালেক, সাবেক ছাত্রনেতা ফরাদুল ইসলাম আজাদ এবং স্থানীয় নেতৃবৃন্দ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ দলটির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর