রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

নেতাকর্মী আনতে ৮ ট্রেনের ব্যবস্থা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১১২ সময় দেখুন
নেতাকর্মী আনতে ৮ ট্রেনের ব্যবস্থা


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রংপুর: আগামী ২ আগস্ট রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ও বিভাগীয় মহাসমাবেশ উপলক্ষে বিভাগের আট জেলায় মানুষের যাওয়া-আসার সুবিধার্থে আটটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রংপুর বিভাগের আট জেলার প্রত্যন্ত অঞ্চল (পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, বুড়িমারী, লালমনিরহাট, উলিপুর, কুড়িগ্রাম ও বোনারপাড়া) থেকে মহাসমাবেশে যোগদানের জন্য অনুরোধের পরিপ্রেক্ষিতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা ভাড়া দেওয়া সাপেক্ষে ট্রেনগুলো ব্যবহার করবেন। ট্রেনগুলো সকাল সোয়া ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে রংপুরে পৌঁছাবে।

রংপুর রেল স্টেশনের সুপারিন্ডেন্ট শংকর গাঙ্গুলী বলেন, ‘এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। স্টেশনের চারটি লাইনের বাইরে অতিরিক্ত ট্রেনগুলো মীরবাগ ও শ্যামপুর স্টেশনে রাখা হবে। সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বুধবার কুড়িগ্রাম এক্সপ্রেসের সাপ্তাহিক ছুটি রয়েছে। অন্যান্য আন্তঃনগর ট্রেন সময়মতো চলাচল করবে।’

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর