বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ডাক্তারদের টেস্ট ও কমিশন বাণিজ্য বন্ধ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘জ্ঞানচর্চার পরিবেশ নষ্ট করতেই লাইব্রেরিতে হামলা করেছে শিবির’ রাজশাহীতে ৩ মাদক সেবীর কারাদণ্ড ডিএমপির হাজারীবাগ ও শেরেবাংলা নগর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জন গ্রেফতার জাপানে শক্তিশালী ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে ১৩ ‘I Would Be Ashamed’: Translator Emily Wilson Rips Christopher Nolan’s The Odyssey | World News CWG 2026: Gulveer Singh creates history, becomes first Indian to win Men’s 10,000m medal | Commonwealth Games News সিরাজগঞ্জে নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে অনশন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে : মির্জা ফখরুল ইরানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ আলোচনার দাবি ট্রাম্পের, যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

নেতানিয়াহুকে গ্রেফতারের দাবি জামায়াতের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৬৮ সময় দেখুন
নেতানিয়াহুকে গ্রেফতারের দাবি জামায়াতের


ঢাকা: ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেফতারের দাবি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ফিলিস্তিনের নারী ও শিশুরা ইসরায়েলি গণহত্যার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আজকে সারা দুনিয়া ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে।

তিনি বলেন, ‘আপনারা দেখেছেন গত বৃহস্পতিবার এই দখলদার বাহিনী ত্রাণবাহী জাহাজে নৃসংশভাবে হামলা চালিয়েছে। পাঁচ শতাধিক মানবাধিকার কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যে বিশ্বের অধিকাংশ দেশ ফিলিস্তিনকে আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু বিশ্বের মোড়ল খ্যাত দেশটি ছোট ইসরায়েলকে অস্ত্র দিয়ে সাহায্য করে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা শুরু করেছে। এই হোলি খেলা অবিলম্বে বন্ধ করতে হবে।’

শুক্রবার (৩ অক্টোবর) জুম্মার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজায় ত্রাণবাহী জাহাজে আক্রমণ ও বিশ্বের মানবাধিকার কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

মাওলানা রফিকুল ইসলাম বলেন, ‘মুসলিম জাতি শহিদ হতে জানে। পরাজয় বরণ করতে জানে না। আমরা বিশ্বাস করি শহিদের রক্ত পেরিয়ে ফিলিস্তিন স্বাধীন হবে। কোনো পরাশক্তি ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনকে নস্যাত করতে পারবে না। আমরা আহ্বান জানাই অবিলম্বে গণহত্যা বন্ধ করুন। নারী-শিশু হত্যা বন্ধ করুন। ফিলিস্তিনের যে অঞ্চল ইসরায়েলি বাহিনী দখল করেছে সেই অঞ্চলকে অবিলম্বে মুক্ত ঘোষণা করুন।’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ। ছবি: সারাবাংলা

তিনি বলেন, ‘ইসরায়লের গণহত্যাকারী নেতানিয়াহুকে ইতোমধ্যে যুদ্ধাপরাধী ঘোষণা করা হয়েছে। তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। ফিলিস্তিন যতদিন স্বাধীন না হবে ততদিন আমরা তাদের পাশে থাকব। আমরা বিশ্ব মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।’

মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে মিছিলপূর্ব এই সমাবেশে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম বলেন, ‘জাতিসংঘের আদালত ইতোমধ্যে নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী ঘোষণা করেছে। আমরা জানতে চাই যুদ্ধাপরাধী হয়ে সে কিভাবে বিভিন্ন দেশ সফর করতে পারে। আজকে মিছিলের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই যে, ফিলিস্তিনিদের সঙ্গে আমরা আছি।’

তিনি আরও বলেন, ‘জাতিসংঘের ১৪৭টি দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। অথচ ইসরায়েল তাতে কর্ণপাত না করে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে। আমরা মনে করি ফিলিস্তিন একটি স্বাধীন দেশ। আসুন আমরা মানবতার জন্যে এবং ফিলিস্তিনের মুসলমানদের জন্যে সংগ্রাম অব্যাহত রাখি।’

পরে কয়েক হাজার মানুষের একটি মিছিল বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড় হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom