আন্তর্জাতিক ডেস্ক
ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস এবং আকস্মিক বন্যায় নেপালে গত ৩৬ ঘন্টায় কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। প্রধান মহাসড়ক ও রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে।
পুলিশ মুখপাত্র দান বাহাদুর জানিয়েছেন, আটজন নিখোঁজ হয়েছে। তারা হয় বন্যায় ভেসে গেছে বা ভূমিধসে চাপা পড়েছে। আর ১২ জন আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বার্তাসংস্থা রয়টার্সকে কার্কি বলেন, উদ্ধারকর্মীরা ভূমিধসের কারণে বন্ধ রাস্তা চালু করার চেষ্টা করছেন। ধ্বংসাবশেষ পরিষ্কার করার জন্য ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।
সুনসারি জেলার সিনিয়র কর্মকর্তা বেদ রাজ ফুয়াল রয়টার্সকে জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব নেপালের কোশি নদীতে বিপৎসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তিনি বলেন, কোশীর প্রবাহ বাড়ছে এবং আমরা বাসিন্দাদের সম্ভাব্য বন্যা সম্পর্কে সতর্ক থাকতে বলেছি।
তিনি আরও বলেন, শনিবার স্থানীয় সময় সকাল ৬টায় কোশি নদীতে পানির প্রবাহ ছিল প্রতি সেকেন্ডে তিন লাখ ৬৯ হাজার কিউসেক, যা এর স্বাভাবিক প্রবাহ দেড় লাখ কিউসেকের দ্বিগুণেরও বেশি। কিউসেক হলো পানির প্রবাহের পরিমাপ। এক কিউসেক প্রতি সেকেন্ডে এক ঘনফুটের সমান।
কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিমে নারায়ণী, রাপ্তি ও মহাকালী নদীর প্রবাহও বাড়ছে।
সারাবাংলা/আইই