শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪২ সময় দেখুন
নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: নোয়াখালী জেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সদ্য সাবেক সভাপতি অধ্যক্ষ খায়রুল আনাম সেলিমকে আহ্বায়ক এবং শিহাব উদ্দিন শাহীন ও সহিদউল্লাহ খান সোহেলকে যুগ্ম আহ্বায়ক মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুমোদনক্রমে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঘোষিত কমিটিতে সদ্য সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে সদস্য হিসাবে রাখা হয়েছে। একইসঙ্গে কমিটিতে রয়েছেন জেলার আওয়ামী লীগের দলীয় সকল সংসদ সদস্য। একরামের বড়ভাই হাজী ইব্রাহিম মিয়া ও ভাগিনা জহিরুল হক রায়হানকেও কমিটিতে রাখা হয়েছে।

নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা

কমিটিতে রাখা হয়েছে একরাম চৌধুরীর স্ত্রী ও কবিরহাট উপজেলা চেয়ারম্যান বেগম কামরুন্নাহার শিউলীকে। একইসঙ্গে হাতিয়ার সাংসদ আয়েশা আলীর সঙ্গে কমিটিতে স্থান পেয়েছেন তার স্বামী ও সাবেক এমপি মোহাম্মদ আলীও।

কমিটিতে রাখা হয়নি ওবায়দুল কাদেরের ছোটভাই ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জাকে। তবে কোম্পানীগঞ্জের জন্য চারটি পদ ফাঁকা রাখা হয়েছে।

সারাবাংলা/এনআর/এসএসএ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর