সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

নোয়াখালী-৬ আসনে এনসিপি প্রার্থী হান্নানের ৯৮ লাখ টাকার সম্পদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৩০০ সময় দেখুন
নোয়াখালী-৬ আসনে এনসিপি প্রার্থী হান্নানের ৯৮ লাখ টাকার সম্পদ


নোয়াখালী: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসন থেকে লড়ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। আয়কর রিটার্নে দেখানো সম্পদের পরিমাণ ৯৮ লাখ ৩৯ হাজার ৬৫৬ টাকা।

হলফনামায় প্রদত্ত তথ্য অনুযায়ী তার ব্যবসা থেকে বছরে আয় ৬ লাখ টাকা। এছাড়া নগদ টাকা আছে ৩৫ লাখ ৮৩ হাজার ৪৭৫ টাকা। তবে তার স্থাবর কোনো সম্পত্তি নেই।

দাখিল করা হলফনামায় দেখা গেছে, তার অস্থাবর সম্পদের মধ্যে ব্যাংকে জমা আছে দুই হাজার ৫৫ টাকা, কোম্পানির শেয়ার এক লাখ টাকা, স্বর্ণালঙ্কার আট লাখ টাকার, ইলেক্ট্রনিক্স পণ্য এক লাখ টাকার ও আসবাবপত্র রয়েছে এক লাখ টাকার। হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী একজন শিক্ষার্থী। তার নামে কোনো সম্পদ নাই। স্বামী-স্ত্রীর নামে কোনো দায়-দেনাও নাই।

২৬ বছর বয়সী আবদুল হান্নান মাসউদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আলীম পাস। হলফনামায় তার পেশা উল্লেখ করা হয়েছে ব্যবসা। তিনি ঢাকার পরিবাগ এলাকায় ডিজিল্যান্তি গ্লোবাল নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। যা থেকে বছরে আয় দেখানো হয়েছে ৬ লাখ টাকা।

২০২৫-২৬ অর্থ বছরে জমা দেওয়া আবদুল হান্নান মাসউদের আয়কর রিটার্নে দেখানো আয়ের পরিমাণ ৬ লাখ টাকা। আয়কর রিটার্নে দেখানো সম্পদের পরিমাণ ৯৮ লাখ ৩৯ হাজার ৬৫৬ টাকা। তার স্ত্রীর নামে কোনো আয়কর নথি নেই।

আবদুল হান্নান মাসউদের স্থায়ী ঠিকানা নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার সাঘরিয়া গ্রামে। তার বাবার নাম আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক ও মাতার নাম আয়েশা খাতুন বিলকিছ। তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের কোনো মামলা নাই।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর