শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

পদত্যাগের ঘোষণা দিলে সংলাপে বসবে বিএনপি: ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১১৭ সময় দেখুন
পদত্যাগের ঘোষণা দিলে সংলাপে বসবে বিএনপি: ফখরুল


স্পেশাল করেপন্ডেন্ট

ঢাকা: সরকার পদত্যাগের ঘোষণা দিলেই ক্ষমতাসীন দলের সঙ্গে সংলাপে বসবে বিএনপি— এমনটিই জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৮ এপ্রিল) দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এর আগে, গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে মির্জা ফখরুলের নেতৃত্বে বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি আগেও ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসেছিল। আমরা আমাদের প্রস্তাবনা পেশ করলেও কোনো কাজে আসেনি। কারণ, তার সাংবিধানিক কোনো ক্ষমতা নেই। যার সঙ্গেই সংলাপ হোক না কেন, মূলত সরকার প্রধানের ইশারার বাইরে কেউ কথা বলেন না।’

‘সরকার পদত্যাগের ঘোষণা দিয়ে রাজনৈতিক সংলাপের আহ্বান জানালে তাতে সাড়া দেবে বিএনপি’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংসদের ৫০ বছর পূর্তিতে আপনার মূল্যায়ন কী?— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি অনির্বাচিত সংসদ। সম্পূর্ণভাবে অকার্যকর। এ সংসদের কোনো গ্রহণযোগ্যতা নেই।’

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ক্ষমতাকে চিরস্থায়ী করতে নির্বাচনি ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, প্রশাসনকে সম্পূর্ণভাবে দলীয়করণ করেছে। বিচার ব্যবস্থা একেবারেই দলীয়করণের চেষ্টা করেছে। দেশের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।’

পদত্যাগের ঘোষণা দিলে সংলাপে বসবে বিএনপি: ফখরুল

তিনি বলেন, ‘আমরা ২২টি রাজনৈতিক দল গত বছরের ২ আগস্ট থেকে আন্দোলন করে আসছি। আমাদের প্রধান দাবি সরকারের পদত্যাগ এবং তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। এ আন্দোলন করতে গিয়ে ইতোমধ্যে ১৭ জন জীবন দিয়েছে। এ পর্যন্ত আমাদের ৬০০ নেতাকর্মী গুম হয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে। এ সরকারের আমলে আমাদের ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘পবিত্র রমজান মাসেও আমাদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা করা হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে। এরা গণতান্ত্রিক অধিকারগুলো কুক্ষিগত করে রাখতে চায়। গায়ের জোরে ক্ষমতা আঁকড়ে রাখতে চায়। আজ জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির সভা হয়েছে। এতে আমরা আমাদের ভবিষ্যৎ আন্দোলন কর্মসূচি এবং আমাদের মাঝে বিদ্যমান ঐক্য আরও কীভাবে অটুট রাখা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।’

লিয়াজোঁ কমিটির বৈঠকে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান ড. নুরুল আমীন ব্যপারী, গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী, ডিএল সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, বাংলাদেশের সাম্যবাদী দলের চেয়ারম্যান ডা. সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি সভাপতি সুকৃতি কুমার মন্ডল, বাংলাদেশ মুসলিম লীগ সভাপতি ব্যারিস্টার নাসিম খান ও বাংলাদেশ পিপলস লীগ সভাপতি গরীবে নেওয়াজ উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর