Last Updated:
কলকাতাঃ ২০২৪-এর ডিসেম্বর পর্যন্ত ৭৬ শতাংশ ক্যাপেক্স পুঁজি ব্যবহার করেছে ভারতীয় রেলওয়ে। চলতি অর্থবর্ষ ২০২৪-২৫-এ ভারতীয় রেলওয়ে মূলধন ব্যয়ের (ক্যাপেক্স) ক্ষেত্রে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত প্রায় ২ লক্ষ কোটি টাকা ব্যয়-সহ ভাল অগ্রগতি লাভ করেছে। এর মাধ্যমে, রেলওয়ে ইতিমধ্যে বরাদ্দ মূলধনের ৭৬ শতাংশ ব্যবহার করেছে, যা ২০২৩-২৪ অর্থবর্ষের তুলনায় ৪৮৭৫ কোটি টাকা অধিক।ট্রেনের চলাচল সহজ করার জন্য, উন্নত যাত্রী অভিজ্ঞতা প্রদান করতে এবং সুরক্ষিত রেল নেটওয়ার্ক নিশ্চিত করতে ভারতীয় রেলওয়ে বিশাল মূলধন বিনিয়োগ করেছে।
আরও পড়ুনঃ দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হল কত? ICMR তৈরি করল মোকাবিলা টিম! তবে কি প্রকোপ বাড়ছে HMPV-এর?
নতুন লাইন, গজ রূপান্তর, ডাবলিং, পরিবহন সুবিধার কাজ, রেলওয়ে বৈদ্যুতিকীকরণের মতো ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি রেলওয়ে স্টেশনগুলির আধুনিকীকরণ, পণ্যবাহী টার্মিনাল এবং অন্যান্য পরিকাঠামো-সহ বিভিন্ন বিষয়গুলিতে মুখ্য গুরুত্ব আরোপ করা হয়েছে। বিশেষভাবে সুরক্ষামূলক কাজগুলিতে গুরু্ত্ব দেওয়া হয়েছে, যেখানে সুরক্ষা সংক্রান্ত ক্যাপেক্সের ৮২ শতাংশ ইতিমধ্যে অর্থবর্ষের প্রথম নয় মাসে ব্যয় করা হয়েছে।
অন্যান্য রেলওয়ে জোনগুলির পাশাপাশি এই প্রচেষ্টায় উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েও এক সক্রিয় ভূমিকা পালন করে চলেছে। ইতিমধ্যে, বিভিন্ন খাতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ক্ষমতা বৃদ্ধির কাজের জন্য বরাদ্দ ক্যাপেক্স পুঁজির ৯৯.২৪ শতাংশ ব্যবহার করেছে। এর মধ্যে, ডাবলিং কাজের জন্য পুঁজির ৭৫.৫১ শতাংশ এবং সুরক্ষা সম্পর্কিত কাজের পুঁজির ৬০.৭৮ শতাংশ ইতিমধ্যে ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুনঃ রান্নাঘরে উপস্থিত এই সাদা বীজই শরীরের কোণা কোণা থেকে কোলেস্টেরল টেনে বের করবে! হাড়ের ব্যথার শেষ
নতুন রোড ওভার ব্রিজ ও আন্ডার ব্রিজ নির্মাণের জন্য বরাদ্দ পুঁজির ৭১.৪৩ শতাংশ ব্যবহার করা হয়েছে এবং ব্রিজ সম্পর্কিত কাজের পুঁজির ৭১.৯৬ শতাংশ ফলদায়কভাবে ব্যয় করা হয়েছে।ভারতীয় রেল পরিকাঠামো উন্নয়ন জন্য এখন কাজ করছে। এর ফলে প্রকল্পের খরচ অনেকটা বৃদ্ধি করা হয়েছে। রেলওয়ের গুরুত্বপূর্ণ সম্পদ তৈরি করতে মূলধন ব্যয় প্রয়োজন, যা শুধু সুরক্ষা, দক্ষতা ও যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করবে না, বরং তার পাশাপাশি অর্থনীতির উপর একাধিক ফলপ্রসূ প্রভাব ফেলবে এবং চাহিদা, উপার্জন ও কর্মসংস্থান সৃষ্টি করবে।
Kolkata,West Bengal
January 08, 2025 9:39 AM IST
HMPV cases in India: দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হল কত? ICMR তৈরি করল মোকাবিলা টিম! তবে কি প্রকোপ বাড়ছে HMPV-এর?