মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

পর্নহাবের বিরুদ্ধে ল্যুভর ও উফিজির মামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ২৬২ সময় দেখুন
পর্নহাবের বিরুদ্ধে ল্যুভর ও উফিজির মামলা


আন্তর্জাতিক ডেস্ক

ফ্রান্সের ল্যুভর মিউজিয়াম এবং ইতালির উফিজি গ্যালারি পর্নোগ্রাফিক ওয়েবসাইট পর্নহাবের বিরুদ্ধে মামলা করেছে। শিল্পীদের কালজয়ী পেইন্টিং অনুকরণ করে তা ওয়েবসাইটে প্রদর্শন করার দায়ে পর্নহাবের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এ দুই বিশ্ববিখ্যাত সংগ্রহশালা।

ল্যুভর ও উফিজির পাশাপাশি ইতালি ও লন্ডনের আরও কয়েকটি মিউজিয়ামও পর্নহাবের বিরুদ্ধে এমন অভিযোগ করেছে। তাদের অভিযোগ, রেনেসাঁ যুগের শিল্পীদের বহু পেইন্টিংয়ের অনুকরণে অভিনেতা-অভিনেত্রীদের দিয়ে ‘জীবন্ত নকল’ তৈরি করে প্রদর্শন করছে পর্নহাব।

খ্যাতনামা শিল্পীদের পেইন্টিংয়ের জীবন্ত নকল অবশ্য অন্যান্য প্রতিষ্ঠানও করে আসছে। তবে মিউজিয়ামগুলো বলছে, পর্নহাব যথাযথ অনুমতি ছাড়াই এ কাজ করছে। তাছাড়া পর্নহাবের উদ্দেশ্যেও শিল্প সংশ্লিষ্ট কোনো  বিষয় নেই বলেও দাবি মিউজিয়ামগুলোর।

পর্নহাবের নতুন একটি ফিচারে রেনেসাঁ যুগের শিল্পী টাইটান, বোতিচেলি, রিমব্র্যান্ড ও সেজানের আঁকা চিত্রের নকল করা হয়েছে। ল্যুভর ও উফিজি গ্যালারি এসব নকল ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলার তাগিদ দিয়ে আইনের আশ্রয় নিয়েছে।

উফিজি গ্যালারির মুখপাত্র সংবাদমাধ্যমে বলেন, ইতালিতে কোনো মিউজিয়ামের সম্পদ অনুকরণ করে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে চাইলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। প্রয়োজনীয় ফি পরিশোধ করতে হয়। কিন্তু পর্নহাব এসব কিছুই করেনি।

এদিকে লন্ডনের ন্যাশনাল গ্যালারি ফর আর্ট পর্নহাবের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে বলছে, এতে মেধাস্বত্ব লঙ্ঘন করছে পর্নোগ্রাফিক ওয়েবসাইট। তবে এ ব্যাপারে পর্নহাবের দাবি, তাদের উদ্দেশ্য স্রেফ শিল্পকর্মের জীবন্ত অনুকরণ তৈরি। নগ্নতা মানেই যে যৌনউদ্দীপক, এমন ধারনায় বিশ্বাসী নয় তারা।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom