বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
পুকুরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ নিধন কালিয়াকৈরে ছিনতাইকারীর হাতে অটোরিস্কাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার BCCI to standardise Bronco, 2K fitness tests after England tour debacle | Cricket News Pradeep Rawat’s Death: Salman Khan Remembers ‘Brother’, Aamir Khan Attends Funeral | Bollywood News জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র শ্রদ্ধাঞ্জলি গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার কালিয়াকৈরে সংবাদ সংগ্রহ করার সময় এস এ টিভির উপজেলা প্রতিনিধি সহ আহত ২ ডেঙ্গুতে আরেকটি ‍মৃত্যুহীন দিন, আক্রান্ত ১৯৫ ভিসা বাতিল হওয়া ৯৮৫ প্রবাসীর তালিকা আমিরাত সরকারকে দিল দূতাবাস Chess: Father quit Singapore job, pawned jewellery to fund chess dream: Olympiad-bound Savitha Shri’s story | Chess News

পশ্চিমবঙ্গে ‘খেলা হবে’ দিবস পালনের ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৩০৯ সময় দেখুন
পশ্চিমবঙ্গে ‘খেলা হবে’ দিবস পালনের ঘোষণা


আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিমবঙ্গের সর্বশেষ বিধানসভা নির্বাচনে বিজয়ী তৃণমূল কংগ্রেস দলের স্লোগান ‘খেলা হবে’ ভারতজুড়ে আলোড়ন তৈরি করেছে। এরই মধ্যে, স্লোগানটি ‘ধার’ করে উত্তরপ্রদেশে নিয়ে গেছেন সমাজবাদী পার্টি’র নেতা অখিলেশ যাদব।

সেই বহুচর্চিত স্লোগানকে আরও এক ধাপ এগিয়ে নিতেই মঙ্গলবার (৬ জুলাই) মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করলেন, এ বার ‘খেলা হবে’ দিবস পালন করা হবে। তিনি বলেন, তাদের স্লোগান ছিল ‘খেলা হবে’। তাই ‘খেলা হবে’ দিবস পালন করা হবে। গ্রামে গ্রামে এই খেলা হবে।

তবে, কবে এই দিন পালন করা হবে তা পরে জানিয়ে দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

এর আগে, নির্বাচনি প্রচার চলাকালীনই পূর্ব মেদিনীপুরে সভায় গিয়ে পায়ে চোট পান মমতা। যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়। সেই ভাঙা পা নিয়েই নির্বাচনি প্রচারে গিয়েছেন তিনি। যা তৃণমূল কর্মীদের আরও উজ্জীবিত করেছিল। আর ‘খেলা হবে’র স্লোগানকে আরও মজবুত করতে এবং তৃণমূল নেত্রীর পরিস্থিতির সঙ্গে তাল রেখে সমর্থকদের কাছে সেই স্লোগান হয়ে দাঁড়িয়েছিল ‘ভাঙা পায়ে খেলা হবে’।

প্রসঙ্গত, এই ‘খেলা হবে’ স্লোগানের ঝড় তুলে টানা তৃতীয় দফায় ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। বাংলায় বিজেপি’র বিরুদ্ধে যে স্লোগান তাদের সাফল্য এনে দিয়েছে সেই স্লোগানের প্রতি সম্মান জানিয়ে ‘খেলা হবে’ দিবস পালনের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom