শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

পাইকগাছায় ইটবোঝাই ট্রলির চাপায় শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ১২০ সময় দেখুন
পাইকগাছায় ইটবোঝাই ট্রলির চাপায় শিশুর মৃত্যু


মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::

খুলনার পাইকগাছায় ইটবোঝাই ট্রলির চাপায় শিশুকন্যা জান্নাতুল’র (৩) মৃত্যু হয়েছে। সে সাতক্ষীরার কালিগজ্ঞে সুতা গ্রামের আল-আমীন হোসেনের মেয়ে। ঘটনাটি শনিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার চাঁদখালীর চককাওয়ালী গ্রামের প্রধান সড়কে।

এ ঘটনাস্থল থেকে ট্রলিটি জব্দ করেছে। নিহতের পিতা আল-আমীন জানান, চাকরি সূত্রে আমি চাঁদখালী ইউনিয়নের চককাওয়ালী গ্রামে খোকন গাজীর বাড়ি ভাড়াটিয়া হিসাবে বসবাস করি। শনিবার সকালে আমার শিশুকন্যা বাড়ির সামনে রাস্তার পাশে খেলা করছিল। এমন সময় সাতক্ষীরার আশাশুনির বড়দল আব্দুর রশিদের ইটভাটা হতে ইটবোঝাই ট্রলি দ্রত গতিতে চালিয়ে আমার কন্যকে চাপা দেয়।

এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক শাকিলা তাকে মৃত্যু ঘোষণা করেন।

পাইকগাছা থানা পরিদর্শক (ওসি তদন্ত) রফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ট্রলিটি আটক করেছে, চালক পালিয়ে গেছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর