বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
‘It’s A Compliment’: Taapsee Pannu On Jaya Bachchan Comparison Over ‘Rude’ Behaviour With Paparazzi | Exclusive | Bollywood News Brazil vs India: Vinicius Jr, Raphinha set for historic Kolkata showdown | Football News ‘বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতি-বিদ্যুৎ সংকট হবে না— এটা হতে পারে না’ লক্ষ্মীপুরে নকল ঘি বিক্রির অভিযোগে ডিলারকে ১ লাখ টাকা জরিমানা ৩৫০ কেজি নিম্নমানের ঘি ধ্বংস স্ত্রীর লাশ ঝুলে আছে ফ্যানের সাথে , স্বামী পলাতক সরকারি চাকরির ভাইভাতে নম্বর বৃদ্ধির প্রতিবাদে তিতুমীরে ছাত্রশক্তির মানববন্ধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৬৩ ৩ দেশে ইসরায়েলি পণ্য বর্জনের ঘোষণা, ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল অবৈধ ভাবে সার মজুত করায় ১ মাসের কারাদণ্ড জুলাইয়ের রক্তের সাথে বেঈমানি, দেশ চাঁদাবাজি-লুটপাটের বস্তিতে পরিণত: মুক্তিযোদ্ধা সন্তান সমন্বয় পরিষদ

পাকিস্তানে সেনা হামলার পর অভিযান, ৩০ সন্ত্রাসী নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২৪৬ সময় দেখুন
পাকিস্তানে সেনা হামলার পর অভিযান, ৩০ সন্ত্রাসী নিহত


পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়ার ওরাকজাই জেলায় সেনাবাহিনীর ওপর সন্ত্রাসী হামলার পর সাঁড়াশি অভিযান চালিয়ে অন্তত ৩০ জন সন্ত্রাসীকে হত্যা করেছে সেনা-পুলিশের যৌথ বাহিনী। বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবিভাগীয় জনসংযোগ দপ্তর (আইএসপিআর)।

বিবৃতিতে বলা হয়, ৮ অক্টোবর ওরাকজাই জেলায় সেনাবাহিনীর গাড়িবহরে টিটিপির হামলার পরদিন গোপন তথ্যের ভিত্তিতে বড় ধরনের অভিযান চালানো হয়। ‘সন্ত্রাসবাদের শেকড় উপড়ে ফেলতে সেনাবাহিনী প্রতিজ্ঞাবদ্ধ’ বলেও জানায় আইএসপিআর।

ওই হামলায় দুই সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল জুনাইদ তারিক ও মেজর তায়াব রাহাতসহ ৯ সৈনিক নিহত হন। সেনাসূত্র জানায়, অভিযানের পর ফেরার পথে ওরাকজাই-কুররম সড়কে সেনা বহরকে লক্ষ্য করে বন্দুক ও বোমা হামলা চালায় টিটিপি সদস্যরা। এতে দুটি গাড়ি ধ্বংস হয়।

এদিকে, ৯ অক্টোবর ওরাকজাইয়ের পাশাপাশি ডেরা ইসমাইল খান জেলাতেও অভিযানে আরও আট সন্ত্রাসী নিহত হয়েছে।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠার পর থেকেই খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী হামলার হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। ইসলামাবাদভিত্তিক সিআরএসএস-এর তথ্যানুযায়ী, চলতি বছরের জুন থেকে আগস্ট পর্যন্ত পাকিস্তানে সন্ত্রাসী হামলা বেড়েছে ৪৬ শতাংশ। এই সময়ে ৩২৯টি ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৯০১ জন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর