বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

পাক পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গি নিয়ে ক্ষোভ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ২৬৭ সময় দেখুন
পাক পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গি নিয়ে ক্ষোভ


আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি সম্প্রতি দেশটিতে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত নাওয়াফ বিন সাইদ আল মালিকির সঙ্গে এক বৈঠকে অংশ নেন। ওই বৈঠকের কয়েকটি ছবি থেকে দেখা যায়, রাষ্ট্রদূতের সামনে পায়ের ওপর পা তুলে বসে আছেন কোরেশি। পাক পররাষ্ট্রমন্ত্রীর ওই বসার ভঙ্গি নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে ইন্টারনেট দুনিয়ায়। বিষয়টিকে সৌদি নেটিজেনরা অপমানজনক হিসেবে উল্লেখ করেছেন।

এর আগে, মঙ্গলবার বিভিন্ন আঞ্চলিক বিষয় নিয়ে নিজ দফতরে বৈঠক করেন কোরেশি। সেই বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

https://cdn.wionews.com/sites/default/files/inline-images/1_22.JPG

ছবিতে দেখা যায়, শাহ মাহমুদ কোরেশি বাম পায়ের ওপর ডান পা তুলে বসেছেন। তার ডান পা সৌদি রাষ্ট্রদূতের দিকে মুখ করা। পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর বসার এমন ভঙ্গি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার পাশাপাশি নিন্দা জানিয়েছেন সৌদি নাগরিকরা।

মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটারে এক সৌদি আরবের নাগরিক লেখেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর অতুলনীয় আতিথিয়তা। আরেকজন লেখেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যদি চিকিৎসাসংক্রান্ত কোনো বিষয় না থাকে তাহলে এভাবে বসা চরম ধৃষ্টতা, বোকামি এবং কূটনৈতিক প্রটোকলবিরোধী। আরেকজন টুইটার ব্যবহারকারী লিখেছন, সৌদি রাষ্ট্রদূতের জায়গায় যদি তিনি হতেন, তাহলে বৈঠক ছেড়ে চলে আসতেন।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর