বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ডাক্তারদের টেস্ট ও কমিশন বাণিজ্য বন্ধ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘জ্ঞানচর্চার পরিবেশ নষ্ট করতেই লাইব্রেরিতে হামলা করেছে শিবির’ রাজশাহীতে ৩ মাদক সেবীর কারাদণ্ড ডিএমপির হাজারীবাগ ও শেরেবাংলা নগর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জন গ্রেফতার জাপানে শক্তিশালী ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে ১৩ ‘I Would Be Ashamed’: Translator Emily Wilson Rips Christopher Nolan’s The Odyssey | World News CWG 2026: Gulveer Singh creates history, becomes first Indian to win Men’s 10,000m medal | Commonwealth Games News সিরাজগঞ্জে নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে অনশন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে : মির্জা ফখরুল ইরানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ আলোচনার দাবি ট্রাম্পের, যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

পানির দাম বাড়াচ্ছে চট্টগ্রাম ওয়াসা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ২৬৩ সময় দেখুন
পানির দাম বাড়াচ্ছে চট্টগ্রাম ওয়াসা


স্পেশাল করেসপন্ডেট

চট্টগ্রাম ব্যুরো: আবাসিক-অনাবাসিক খাতে পানির দাম পাঁচ শতাংশ হারে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। ২০২২ সালের প্রথম দিন থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ নিয়ে ধারাবাহিক তিন অর্থবছরে তিন বার পানির দাম বাড়াল ওয়াসা।

নতুন দর অনুযায়ী, আবাসিক খাতে প্রতি হাজার লিটার পানির দাম হবে ১৩ টাকা দুই পয়সা এবং অনাবাসিক খাতে ৩১ টাকা ৮২ পয়সা।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) চট্টগ্রাম ওয়াসার বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ।

ওয়াসার কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে চট্টগ্রাম ওয়াসার বিলযোগ্য মোট সংযোগ সংখ্যা ৭৭ হাজার ২৬৫। এর মধ্যে আবাসিক সংযোগ ৭১ হাজার ৯৯টি এবং অনাবাসিক খাতে পাঁচ হাজার ২৭৩। বর্তমান সংযোগের মধ্যে পানির ব্যবহার আবাসিক খাতে ৯৩ শতাংশ এবং অনাবাসিক খাতে ৭ শতাংশ।

এর আগে, ২০২০ সালের ১ মার্চ সর্বশেষ চট্টগ্রাম ওয়াসা আবাসিক ও অনাবাসিক খাতে পাঁচ শতাংশ হারে পানির দর বাড়িয়েছিল। সে হিসেবে বর্তমানে আবাসিক খাতে ও অনাবাসিক খাতে প্রতি হাজার লিটারে পানির দর যথাক্রমে ১২ টাকা ৪০ পয়সা ও ৩০ টাকা ৩০ পয়সা।

পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন আইন ১৯৯৬ এর ২২ (২) ধারা অনুযায়ী, প্রতি অর্থবছরে চট্টগ্রাম ওয়াসা বোর্ড কর্তৃপক্ষ মুদ্রাস্ফীতির কারণে পাঁচ শতাংশ হারে পানির দাম সমন্বয় করতে পারে।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহ সারাবাংলাকে জানিয়েছেন, চট্টগ্রাম ওয়াসার আর্থিক সক্ষমতা বাড়াতে পানির দর পাঁচ শতাংশ হারে বাড়ানোর বিষয়ে বোর্ড সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

সারাবাংলা/আরডি/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom