আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ার মধ্যকার নতুন প্রতিরক্ষা চুক্তির কারণে বিশ্বে নতুন করে পারমাণবিক লড়াইয়ের পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছে উত্তর কোরিয়া।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাতে বিবিসি জানিয়েছে, ওই ত্রি-পক্ষীয় চুক্তির কারণে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলী কৌশলগত সাম্য নষ্ট হতে পারে।
এর আগে, দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে বেইজিংয়ের আধিপত্য ঠেকাতে অকাস প্রতিরক্ষা চুক্তিতে সই করে তিন দেশ।
এই চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র তার নিজস্ব সাবমেরিন চুক্তি অস্ট্রেলিয়াকে দিয়ে দেবে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পরমাণুশক্তি চালিত সাবমেরিন ব্যবহার করবে অস্ট্রেলিয়া।
এ ব্যাপারে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, এই চুক্তির মধ্যে দিয়ে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
সারাবাংলা/একেএম