মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

পার্কস্ট্রিটের কাটি রোল এবার আপনার রান্নাঘরে, রেসিপি পড়ুন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৫ জুন, ২০২১
  • ৩৪০ সময় দেখুন
পার্কস্ট্রিটের কাটি রোল এবার আপনার রান্নাঘরে, রেসিপি পড়ুন


#কলকাতা:  এবার পুজোটা হোক অন্যরকম ৷ ঘরেই বানিয়ে ফেলুন স্ট্রিট ফুড ৷ আর স্ট্রিট  ফুড মানেই পার্কস্ট্রিটের কাটি রোল ৷ কীভাবে বানাবেন ? পড়ে নিন ৷

পরোটার ডো তৈরির জন্য

ময়দাঃ ১ কাপ
তেলঃ ২ টেঃ চামচ
নুন স্বাদমতো
পুরের জন্য

পেঁয়াজ কুচি, গাজর কুচি, বাধাকপি কুচি, কাঁচা লঙ্কা কুচিঃ পরিমাণমতো (ডো অনুসারে)
ডিম ৩ টি, বিটনুন, চাটমশলা, ধনেগুঁড়ো, গোলমরিচের গুঁড়ো স্বাদমতো, তেঁতুলের সস অথবা মেয়নিজ পরিমাণমতো৷

রোলের পরোটা তৈরি
উপরে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ডো তৈরী করুন । এরপর ভেজা কাপড় দিয়ে ১৫ মিনিট ঢেকে রাখুন । ১৫ মিনিট পর পরটা বেলে নিন , এক্ষেত্রে রুটি বেলার সময় আটা ব্যবহার করা যাবে না । তেল দিয়েই রুটি বেলতে হবে ।
এখন একটি তাওয়া বা প্যানে পরটা গুলোকে অল্প সেঁকে নিতে হবে , তেল দেয়া যাবে না । এরপর ঐ প্যানেই সামান্য তেল দিয়ে ডিম ছেড়ে দিন । ( ৩ টি ডিম অল্প পরিমাণ নুন দিয়ে ফেটে নিতে হবে। প্রতিটি পরটার জন্য নির্দিষ্ট পরিমাণে ডিমের মিশ্রণ ঢালতে হবে। সব একবারে ঢালা যাবে না) তার উপরে সেই অল্প ছেকে নেয়া পরটা দিয়ে দুপৃষ্ঠে হালকা লাল করে ভেজে নিন ।
পুর তৈরি
এখন তেলে পেয়াজ কুচি , গাজর কুচি , বাধাকপি কুচি , সামান্য কাঁচামরিচ কুচি দিয়ে নেড়ে একে একে বিটলবন , চাট মশলা, ধনিয়া গুরা,গোলমরিচের গুড়া দিয়ে 4-5 মিনিট নেড়ে নামিয়ে ফেলুন । এই সবজিটা একটু ক্রাঞ্চি হবে । বেশি স্বেদ্ধ করবেন না । এরপর সেই ডিম যুক্ত পরটার মাঝে সবজি দিন , তেতুলের সস দিন ( অথবা পরিবর্তে মেয়নেজও দেওয়া যায় ) , টমেটো সস দিয়ে মুরিয়ে রোল করুন । এবার টুথপিকের সাহায্যে আটকে দিন । তৈরি কাটি রোল ৷ এইভাবেই কখনও এগ কাটি রোল বা চিকেন কাঠি রোল অথবা মটল কাটিরোল বানিয়ে নিতে পারেন ৷



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর