মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক তন্ময় দেবনাথ কে সন্ত্রাসীদের হামলা কালিয়াকৈরে পৌরসভা ৫ নং ওয়ার্ড হরতকিতলা আমতলা জলাবদ্ধতা সকল পেশাজীবী মানুষের জনদুর্ভোগ এইচএসসি পরীক্ষার প্রস্তুতি: কেন্দ্রসচিবদের ৩৫ নির্দেশনা দিয়ে চিঠি আদ-দ্বীন ফাউন্ডেশনের নতুন নির্বাহী পরিচালক জামালুন্নেসা মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৩৯ বিদেশি আটক ‘পুশইন রুখে দিতে বিজিবিকে সহযোগিতায় প্রস্তুত জনগণ’ ‘I worry for him’: Brendon McCullum breaks silence on Ben Stokes nightclub controversy | Cricket News Tanya Mittal Reacts To Gullu-Bhagyashree Controversy: ‘Meri Kisi Se Aisi Koi Ladai Nahi Hai’ | Television News এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষ নুরুল আমিনকে অপহরণের চেষ্টা, এলাকায় চরম উত্তেজনা বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

পাহাড়ে কৃষি খামারিকে গুলি করে হত্যা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৭৭ সময় দেখুন
পাহাড়ে কৃষি খামারিকে গুলি করে হত্যা


স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়া উপজেলায় পাহাড়ে কাজ করার সময় এক কৃষি খামারিকে গুলি করে খুন করা হয়েছে। ‘পাহাড়ের’ সশস্ত্র সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ।

বৃহস্পতিবার (০৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে উপজেলার কচুয়াই ইউনিয়ের জঙ্গলশ্রীমা পাহাড়ে এ হত্যাকাণ্ড ঘটেছে।

নিহত আনু মিয়া (৪৫) পার্শ্ববর্তী খরনা ইউনিয়নের উত্তর খরনা গ্রামের ফকিরপাড়ার কালা মিয়ার ছেলে।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম সারাবাংলাকে জানান, জঙ্গলশ্রীমা পাহাড়ে আনু মিয়া কৃষি খামার প্রকল্প আছে। সেখানে বিভিন্ন ধরনের সবজি চাষ হয়। সকালে তিনি ওই খামারে কাজ করছিলেন।

প্রত্যক্ষদর্শী কৃষক আব্দুল কাদেরের বরাত দিয়ে তিনি বলেন, ‘একদল লোক খামারের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন আনু মিয়া জানতে চান- তোমরা কারা? তারা জবাব দেয়- তোর বাপ। এরপর আনু মিয়ার সাথে তাদের তর্কাতর্কির একপর্যায়ে তার বাম উরু এবং কোমরের নিচে দুই রাউন্ড গুলি করে মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা চলে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি।’

হত্যাকারীদের বিষয়ে জানতে চাইলে পরিদর্শক রাশেদুল ইসলাম বলেন, ‘দুর্গম পাহাড়টিতে সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানা আছে। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে সন্ত্রাসীরা এসে সেখানে অবস্থান করে। পুলিশ অভিযান চালালে পাহাড়ের ভেতর দিয়ে সরে যায়। আমাদের ধারণা, পাহাড়ের সশস্ত্র,সন্ত্রাসীরাই এ ঘটনা ঘটিয়েছে। তবে এটা আমরা যাচাইবাছাই করে দেখছি।’

নিহতের লাশ সুরতহালের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে। হত্যাকারীদের ধরতে পাহাড়ে অভিযান চলছে বলে পুলিশ পরিদর্শক রাশেদুল ইসলাম জারিয়েছেন।

সারাবাংলা/আরডি/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom