বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘নির্বাচনী প্রতীক বিক্রির চেষ্টা’ ভোটার বিভ্রান্ত হবেন না —প্রার্থীর আহ্বান ঢাকা টাঙ্গাইল মহাসড়কের তীব্র জ্যাম ভোগান্তিতে কর্মজীবী মানুষ ভোটের ছুটিতে বাড়ি ফেরার ঢল ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উপচে পড়া ভিড় বাড়তি ভাড়া আদায়,তীব্র যানজট Nora Fatehi Praises Bad Bunny’s Super Bowl Act: ‘That Performance Sent Out A Massive Message’ | Bollywood News ধানের শীষের বিপক্ষে যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে হবে: পুতুল রাঙামাটিতে একমাত্র নারী প্রার্থীর সংবাদ সম্মেলন: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ U-turn complete! India vs Pakistan T20 World Cup match to go ahead in Colombo on February 15 | Cricket News বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়:-আজ সোমবার বিশাল জনসভা ও গণমিছিল চাঁদা দাবি করার অভিযোগে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে গ্রেপ্তার গণভোটের মার্কা কি! ভোট তো মার্কা দেখে দেই!

পিলখানা হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত: মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৫ সময় দেখুন


স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৮ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৩

বনানীর সামরিক কবরস্থানে শহিদ সেনা সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিলখানা হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে, যথা সময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে ঘটনাগুলো করতে দেয়। যে কারণে দুই দিন ধরে পিলখানায় হত্যাযজ্ঞ চলতে থাকে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানীর সামরিক কবরস্থানে শহিদ সেনা সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘‘বাংলাদেশ সেনাবাহিনীর শত্রুরা চক্রান্ত করে বিডিআরের অভ্যুত্থানের নাম করে ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করে। তারা নিরাপত্তাব্যবস্থাকে তছনছ করে দেওয়ার অবস্থা সৃষ্টি করেছিল। বাংলাদেশের শত্রুদের উদ্দেশ্যই ছিল নিরাপত্তাব্যবস্থায় আঘাত হানা। সেনাবাহিনীর মনোবল যাতে নষ্ট হয়, দুর্বল হয়ে যায়, সে জন্যই ঘটনাগুলো ঘটানো হয়েছিল।’’

‘‘আজ পর্যন্ত এই হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ, সঠিক ও নিরপেক্ষ তদন্ত হয়নি। বর্তমান অন্তর্র্বতী সরকারকে ধন্যবাদ, অন্তত তারা ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহিদ সেনা দিবস’ ঘোষণা করেছে। আমরা প্রত্যাশা করছি এ ঘটনার পূর্ণাঙ্গ, সঠিক ও নিরপেক্ষ তদন্ত হবে। সঠিক বিষয়টি উদ্‌ঘাটন করা হোক। যারা জড়িত ও দায়ী, তাদের শাস্তি নিশ্চিত করা হবে’’- বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘‘আজ সবাই ঐক্যবদ্ধ। দেশে একটা বড় রাজনৈতিক পরিবর্তন এসেছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্র-জনতা ফ্যাসিস্ট শক্তিকে উৎখাত করে একটি সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। শহিদ সেনাসদস্যদের আত্মত্যাগ যেন বিফলে না যায়। স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কেউ যেন আপস না করেন। আমরা যেন বাংলাদেশকে একটি শক্তিশালী স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারি- এই হোক আমাদের প্রতিজ্ঞা।’’

সারাবাংলা/এজেড/ইআ

পিলখানা হত্যাকাণ্ড
মির্জা ফখরুল ইসলাম আলমগীর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর