রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি যৌক্তিক’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ২৮৬ সময় দেখুন
‘পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি যৌক্তিক’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: তৈরি পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন আট হাজার থেকে বাড়িয়ে ২৩ হাজার করার দাবিতে চলমান আন্দোলনে সমর্থন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

তৈরি পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে যৌক্তিক উল্লেখ করে এ দাবি মেনে নিতেও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এক বিবৃতিতে এ আহ্বান জানান জাপা চেয়ারম্যান।

জিএম কাদের বলেন, যে শ্রমিকরা বৈদেশিক মুদ্রা আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, তারাই সবচেয়ে বেশি মানবেতর জীবন যাপন করছেন। দেশের সমৃদ্ধিতে অবদান রাখা শ্রমিকদের সঙ্গে অমানবিক বৈষম্য চলছে। সভ্য সমাজে এমন বৈষম্য বেমানান।

তিনি বলেন, শুরু থেকেই তৈরি পোশাক শিল্প শ্রমিকদের খুবই সামান্য বেতন দেওয়া হতো। তাদের আন্দোলনের প্রেক্ষিতে ২০১৩ সালে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বেতন নির্ধারণ করা হয় পাঁচ হাজার ৩০০ টাকা। অথচ ঐ সময় শ্রমিকরা সর্বনিম্ন ১৬ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলন করছিলেন। ২০১৮ সালের প্রবল শ্রমিক আন্দোলনের প্রেক্ষিতে পুনরায় শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয় আট হাজার টাকা। ২০১৯ সালের পয়লা জানুয়ারি থেকে তা কার্যকর হয়।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান (জাপা) আরও বলেন, ২০১৮ সালের আট হাজার টাকা বেতন কাঠামোতে শ্রমিকদের জীবন চলে না। দফায় দফায় নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে আট হাজার টাকায় একটি পরিবারের খাবার খরচ অসম্ভব। এমন বাস্তবতায় তারা বাসা ভাড়া, চিকিৎসা, পোশাক ও শিশুদের লেখাপড়া চালাবে কীভাবে?

জিএম কাদের বলেন, গবেষণা সংস্থা সেন্টার ফর পরিসি ডায়ালগ (সিপিডি)-এর সর্বশেষ গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে চার সদস্যের একটি পরিবারে মাসিক খাবার খরচ হচ্ছে ২২ হাজার ৪২১ টাকা। আন্দোলনরত তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের সর্বনিম্ন ২৩ হাজার টাকা বেতনের দাবি মানবিক কারণেই মেনে নিতে হবে। তাই, আন্দোলনরত তৈরি পোশাক শিল্প শ্রমিকদের সাথে সদয় আচরণ করতে সবার প্রতি আহবান জানাচ্ছি।

সারাবাংলা/এ এইচ এইচ/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর