সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

প্রতিবেশী দেশকে আমাদের ওপর দাদাগিরি বন্ধ করতে হবে: মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৫৯ সময় দেখুন
প্রতিবেশী দেশকে আমাদের ওপর দাদাগিরি বন্ধ করতে হবে: মির্জা ফখরুল


চাঁপাইনবাবগঞ্জ: ‘প্রতিবেশী দেশেকে আমাদের ওপর দাদাগিরি বন্ধ করতে হবে’- বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের রেহাইচর এলাকায় মহানন্দা নদীতে রাবার ড্যাম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ‘ইচ্ছে করলেই প্রতিবেশী দেশ আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে পারে। যেহেতু তারা ১৯৭১ সালে আমাদের সহযোগিতা করেছিল, তাই তারা এখন বাংলাদেশকে আরও সহযোগিতা করতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা বিগত সরকারের আমলে তা করেনি। উল্টো তারা আমাদের দেশকে নানাভাবে বিপদে ফেলেছে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিগত সরকার বিভিন্ন সময়ে ভারতে দেনদরবার করতে গেছে, স্বামী-স্ত্রীর সম্পর্কের কথা বলেছে। এভাবে তারা দুই দেশের সম্পর্ক নিচে নামিয়ে দিয়েছে। কিন্তু, মর্যাদার সম্পর্ক রাখতে হবে, দেশের স্বার্থ আগে দেখতে হবে।’

এসময় পদ্মা নদীর অববাহিকায় পানির নায্য হিস্যার দাবিতে সামাজিক আন্দোলন ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচিত সরকার আসলে দাবি আদায় করা সহজ হবে বলেও মন্তব্য করেন তিনি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর