
শনিবার দুপুরে রাজধানীর গুলশানে স্প্রেক্টা কনভেনশন সেন্টারে মননে উত্তর-দক্ষিণ’ মতলব নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজনে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এড.নূরুল আমিন রুহুল, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন ।


প্রতিমন্ত্রী ড.শামসুল আলম আরো বলেন, আমরা অবশ্যই বৈশ্বিক উন্নয়ন চাই, সড়ক চাই, সেতু চাই। তার চাইতে বড় কিছু চাই, চাই আমাদের আত্মপরিচয়। আমরা আমাদের আত্মপরিচয়ের জন্য নিয়মিত কাজ করে যাচ্ছি এবং তা পারবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আস্থা ও বিশ্বাসের উপর আমাকে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন সেটা যথাযথভাবে পালনে সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করেন তিনি।
উল্লখ্য মতলব উত্তর দক্ষিণ উপজেলার স্নাতক উর্ত্তীণদের নিয়ে গড়ে উঠেছে ‘মননে উত্তর দক্ষিণ’ মতলব, চাঁদপুর নামের এ সংগঠন। দুই উপজেলার প্রতিটি মানুষের মানবিক উন্নয়ন ঘটাতে নিরলস কাজ করাই এ সংগঠনের লক্ষ্য। মাদক, ইভটিজিং, যৌতুক, কুসংস্কার, নারী ও শিশু নির্যাতন মুক্ত একটি মননশীল সমাজ গঠনে ভূমিকা রাখতে এ সংগঠন বদ্ধপরিকর। পাশাপাশি দুই উপজেলার যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য-পশুপালন, সংস্কৃতি, ক্রীড়া ও দারিদ্র বিমোচনসহ নানা খাতের উন্নয়নে অনুঘটক হিসেবে কাজ করছে।