শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ডক্টর হামিদুর রহমান আজাদ এর কৃতজ্ঞতা বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী টাঙ্গাইল-৬ আসনে ধানের শীষের জয়, বড় ব্যবধানে নির্বাচিত লাভলু ঐতিহাসিক ব্যবধানে রাঙামাটিতে ধানের শীষের জয়, বিপুল ভোটে বিজয়ী দীপেন দেওয়ান কুষ্টিয়া ভোটে ভিন্ন চিত্র: দৌলতপুরে ধানের শীষ, বাকি তিনে দাঁড়িপাল্লা মৌলভীবাজারের চার আসনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয় Farrhana Bhatt Opens Up On Bonding With Amaal Mallik: ‘My Mom Treats Him Like A Son’ | Television News কিছু আসনে ফলাফল ঘোষণায় বিলম্বের অভিযোগ জামায়াত আমিরের গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী মজিবুর রহমানের বিপুল ভোটে জয়, সমর্থকদের উচ্ছ্বাসে মুখর এলাকা রাজনৈতিক ব্যক্তিদের সাংবাদিক পাসকার্ড; পাসকার্ড বিতরণে ব্যাপক অনিয়ম

‘প্রত্যেক শিক্ষার্থীকে দেশের কল্যাণে ভূমিকা রাখতে হবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ৪৪ সময় দেখুন
‘প্রত্যেক শিক্ষার্থীকে দেশের কল্যাণে ভূমিকা রাখতে হবে’


সারাবাংলা ডেস্ক

চট্টগ্রাম ব্যুরো: সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব বলেছেন, ‘একটি বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিজের শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে অনেক ভূমিকা পালনের সুযোগ রয়েছে। তারা শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যেমন মেধাবৃত্তি প্রদান, সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে তাদের এই ভূমিকা পালন করতে পারে। প্রত্যেক শিক্ষার্থীকে তাদের নিজ নিজ অবস্থান পরিবর্তনের মাধ্যমে দেশের সামগ্রিক কল্যাণে ভূমিকা পালন করতে হবে।’

শনিবার (১ জুলাই) সাতকানিয়া উপজেলার বারদোনা হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মোতালেব আরও বলেন, ‘শিক্ষার্থীরা উচ্চশিক্ষা নিয়ে এদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য মনোনিবেশ করবে সেটাই আমাদের কাম্য। নিজেদের সুশিক্ষায় শিক্ষিত করে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের নতুন প্রজন্মের মেধাবী প্রতিনিধিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশকে নেতৃত্বে দেবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন- সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দীন, বারদোনা হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সদস্য নাজিম উদ্দীন, প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দীন ও জেলা ছাত্রলীগের সহ সভাপতি জয়নাল আবেদিন।

সারাবাংলা/আইসি/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর