ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।
সোমবার (২৭ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় সরকার প্রধানের সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন তিনি।
অভিনন্দন বার্তায় গোলাম মোহাম্মদ কাদের আশা প্রকাশ করে বলেন, দেশ ও মানুষের কল্যাণে সকল উদ্যোগে জাপা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাবে উল্লেখ করে জি এম কাদের বলেন, তার নেতৃত্বে দেশের উন্নয়ণ কর্মকান্ড আরও গতিশীল হবে। বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি আরো উন্নত হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ থেকে চিরতরে বিতাড়িত হবে ক্ষুধা, দারিদ্র্য ও দুর্নীতি।
The post প্রধানমন্ত্রীকে জাপা চেয়ারম্যানের শুভেচ্ছা appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.