শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বাম গণতান্ত্রিক জোটের যাত্রা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ২০২ সময় দেখুন
প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বাম গণতান্ত্রিক জোটের যাত্রা


স্পেশাল করসপন্ডেন্ট

বিক্ষোভ সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা শুরু করেছে বাম গণতান্ত্রিক জোট। মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজধানীর পল্টন মোড়ের সমাবেশ থেকে এই যাত্রা শুরু করেন জোটের নেতাকর্মীরা।

এর আগে বেলা ১১টার দিকে শুরু হওয়া বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহুল হোসেন প্রিন্স ও বাম গণতান্ত্রিক জোটের সাবেক সমন্বয়ক আব্দুল্লাহ আল কাফি রতন প্রমুখ।

জ্বালানি তেল, ইউরিয়া সারের দাম ও পরিবহন ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করার দাবি জানিয়ে বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেন, বর্তমান সরকারের ফ্যাসিবাদী দুঃশাসনে দেশ ও জনগণ আজ গভীর সংকটে। পুঁজিবাদী শাসন, শোষণ, লুণ্ঠন ও সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে গাঁটছড়া বেঁধে দেশ পরিচালনা করায় মুক্তিযুদ্ধের বাংলাদেশ আজ হারিয়ে গেছে। স্বাধীনতার স্বপ্নকে পায়ে মাড়িয়ে শাসক গোষ্ঠী দেশ পরিচালনা করছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, দফায় দফায় জ্বালানি তেল,
গ্যাস, বিদ্যুৎ, পানির মূল্যবৃদ্ধি জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। জীবন রক্ষাকারী ওষুধের দাম আকাশছোঁয়া। মুনাফাখোর সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ না করে সরকার পৃষ্ঠপোষকতা করছে।

তারা বলেন, বর্তমান সরকারের আমলে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি, লুটপাট, সীমাহীন অর্থপাচার, মতপ্রকাশের স্বাধীনতা হরণ, বিরোধী মত দমন, গুম-খুন-ধর্ষণ-নারী শিশু নির্যাতন, শিক্ষাঙ্গণে সন্ত্রাস দখলদারিত্ব সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস, নির্বাচনকে নির্বাসনে ও গণতন্ত্রকে কবরে পাঠানো হয়েছে।

সমাবেশে গণআন্দোলনের মাধ্যমে আওয়ামী সরকারের উচ্ছেদ, জনগণের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় সকল বাম গণতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

সারাবাংলা/এএইচএইচ/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর