রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

প্রধানমন্ত্রীর শক্ত খুঁটি পার্শ্ববর্তী দেশ: রিজভী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১০৫ সময় দেখুন
প্রধানমন্ত্রীর শক্ত খুঁটি পার্শ্ববর্তী দেশ: রিজভী


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পার্শ্ববর্তী দেশের প্রত্যেকটি আবদার পূরণ করতে হয় শেখ হাসিনাকে। কারণ, ক্ষমতায় থাকার জন্য তার শক্ত খুঁটি হচ্ছে পার্শ্ববর্তী দেশ।

শনিবার (৩০ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে যুবদল ও ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দদের উদ্যোগে এক মানববন্ধনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘সীমান্ত চুক্তির পরও বাংলাদেশি নাগরিকদের হত্যা করছে ভারতের বিএসএফ। প্রতিদিন মৃত্যুর খবর পাওয়া যায় কিন্তু শেখ হাসিনার পররাষ্ট্রমন্ত্রী প্রতিবাদ তো দূরে থাক, একটু মাথা উঁচু করে কথা বলতে পারে না।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনি কি পেয়েছেন তাদের কাছ থেকে? সব দিয়েছেন, কিন্তু ন্যায্য যে অধিকার তিস্তার পানি, গঙ্গার পানি পাননি। তার পরও এত নতজানু কেন? আপনি (প্রধানমন্ত্রী) ভারতের বিরুদ্ধে কথা বলতে পারেন না। কিন্তু সাইফুল আলম নিরবরা মাথা তুলে কথা বলতে পারে। তাদের আপনি কারাগারে আটকে রাখেন, যারাই গণতন্ত্রহীনতার বিরুদ্ধে কথা বলে, তাদেরই কারাগারে পাঠান।’

‘কিন্তু প্রতিবেশী দেশ প্রতিনিয়ত আমাদের ছোট করছে, উইপোকার সঙ্গে তুলনা করছে আপনি (প্রধানমন্ত্রী) তার কোন প্রতিবাদ করতে পারে না। আপনি নিশ্চুপ। কারণ, আপনি একটি ডামি সরকারের প্রধানমন্ত্রী। আপনি অবাধ-সুষ্ঠু নির্বাচনকে ভয় পান, জনগণের ভোটকে ভয় পান। এই কারণেই আপনাকে একটি শক্ত খুঁটির সঙ্গে থাকতে হয়। আর সেই শক্ত খুঁটি হচ্ছে পার্শ্ববর্তী দেশ’— বলেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘এই শক্ত খুঁটির (ভারত) কারণে তিনি (প্রধানমন্ত্রী) বাংলাদেশের মানুষকে ত্যাজ্য করেছেন, ভোটারদেরকে ত্যাজ্য করেছেন, গণতন্ত্রকে ত্যাজ্য করেছেন, অবাধ সুষ্ঠু নির্বাচনকে ত্যাজ্য করেছেন।’

যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মুর্তাজুল করিম বাদরুর সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুবদলের সাবেক সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর প্রমুখ।

সারাবাংলা/এজেড/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর