বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর সাংবাদিকদের অনুদান চেক বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১২০ সময় দেখুন
প্রধানমন্ত্রীর সাংবাদিকদের অনুদান চেক বিতরণ


অসুস্থ, দু:স্থ, আহত ও অসচ্ছল ৪৪৮ জন সাংবাদিকের মাঝে ৩৩ কোটি ৪১ লাখ টাকা বিতরণ করলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

সোমবার (১০ জুলাই) প্রধানমন্ত্রী কার্যালয়ের করবী হলে সাংবাদিকদের অনুদান চেক প্রদান করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ‍্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব ওমর ফারুক, সাবেক সভাপতি জনাব মঞ্জুর আহসান বুলবুল, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জনাব সুভাষ চন্দ (বাদল) প্রমুখ।

এসময় গোপালগঞ্জ থেকে সাংবাদিকদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি  সৈয়দ মুরাদুল ইসলাম।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর