বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

প্রিগোজিনকে ‘বহনকারী’ বিধ্বস্ত বিমানের ফ্লাইট রেকর্ডার উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১১৬ সময় দেখুন
প্রিগোজিনকে ‘বহনকারী’ বিধ্বস্ত বিমানের ফ্লাইট রেকর্ডার উদ্ধার


আন্তর্জাতিক ডেস্ক

ভাড়াটে বিদ্রোহী দল ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে বহনকারী বিমান বিধ্বস্ত হওয়ার স্থান থেকে ১০ জনের মরদেহ ও ফ্লাইট রেকর্ডার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। প্রিগোজিন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসি।

মরদেহগুলোর জেনেটিক ও ফ্লাইট রেকর্ডার পরীক্ষা করার কাজ চলছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। যাত্রীদের তালিকা অনুযায়ী, প্রিগোজিন এবং তার ডান হাতের মানুষ দিমিত্রি উতকিনসহ আরও পাঁচজন যাত্রী এবং এমব্রার লিগ্যাসি-৬০০ জেট বিমানের তিনজন ক্রু সদস্য ওই ফ্লাইটে ছিলেন।

শুক্রবার (২৫ আগস্ট) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানান, রাশিয়ার রাজধানীর উত্তর-পশ্চিমে টাভার অঞ্চলে গত বুধবারের বিমান দুর্ঘটনায় ১০ জনের ‘মর্মান্তিক’ মৃত্যুকে ঘিরে ‘অনেক জল্পনা’ ছিল।

আরও পড়ুন: মেধাবী হলেও ‍কিছু ভুল করেছিলেন প্রিগোজিন: পুতিন

তিনি বলেন, ‘এই জল্পনা একটি নির্দিষ্ট দিকে থেকে আসে, অবশ্যই তা পশ্চিম (পশ্চিমা দেশ)। যা সম্পূর্ণ মিথ্যা। আমাদের কাছে এই মুহূর্তে অনেক তথ্য নেই, সত্য স্পষ্ট করা দরকার। তবে এখনো তদন্ত চলছে।’

এসব তথ্য সামনে আসার পরও ওই বিমানে ইয়েভজেনি প্রিগোজিন উঠেছিলেন কি না— সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন দিমিত্রি পেসকভ।

এর আগে, গত বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানী মস্কোর উত্তর এলাকায় একটি বিমান বিধ্বস্ত হয়। রাশিয়ার প্রতিরক্ষা দফতর জানিয়েছে, ওই বিমানের যাত্রীর তালিকায় ছিল প্রিগোজিনের না। রাশিয়ার সরকারি বিভিন্ন দফতরের বরাত দিয়ে ভূপাতিত বিমানে প্রিগোজিনের মরদেহ শনাক্ত করার খবর দিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। তবে প্রিগোজিনের মৃত্যু নিয়ে ধোঁয়াধা কাটেনি।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর