বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

প্রেমে ব্যর্থ হয়ে যশোরে একই পরিবারের ৩ জনের ওপর এসিড নিক্ষেপ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২৩১ সময় দেখুন


ইয়ানূর রহমান, যশোর প্রতিনিধি ::

প্রেমে ব্যর্থ হয়ে যশোরে শিশু ও নারীসহ একই পরিবারের ৩ জনের ওপর এসিড নিক্ষেপ করেছে এক যুবক। দগ্ধ ৩জনকে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন ওই এলাকার জামাত হোসেনের স্ত্রী রাহেলা বেগম (৪৮), ছেলে ইয়ানূর রহমান (৮) ও মেয়ে রিপা খাতুন (২৬)।

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকায় এ এসিড হামলার ঘটনা ঘটিয়েছে।

আহতদের পারিবারিক সূত্রে জানা যায়, গদখালীর মঠবাড়ি গ্রামের ফজলুর রহমানের কর্মচারী জসিম দীর্ঘদিন ধরে রিপাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। রিপা তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে জসিম ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর বৃহস্পতিবার রাত ৯টার দিকে জানালা দিয়ে রিপাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে। এতে রিপা খাতুন, তার ভাই ইয়ানূর রহমান ও মা রাহেলা বেগম দগ্ধ হন। পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসকরা এসিডদগ্ধদের যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জুবায়ের আহমেদ জানান, এসিডে শিশু ইয়ানূরের পা-সহ শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এছাড়া, তার মা ও বোনের শরীরের আংশিক অংশ দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, এসিড নিক্ষেপকারী জসিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এখনো পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ দায়ের করা হলে মামলা গ্রহণ করা হবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর