বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

প্রেসিডেন্টের পদত্যাগ চান ব্রাজিলের ৫৪ ভাগ নাগরিক: জরিপ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৪০৫ সময় দেখুন
প্রেসিডেন্টের পদত্যাগ চান ব্রাজিলের ৫৪ ভাগ নাগরিক: জরিপ


আন্তর্জাতিক ডেস্ক

ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনোরোর পদত্যাগ চান দেশটির বেশিরভাগ নাগরিক। শনিবার (১০ জুলাই) ডাটাফোলহা নামক প্রতিষ্ঠানের এক সমীক্ষায় দেখা গেছে ব্রাজিলের ৫৪ শতাংশ নাগরিক তাকে সরে বলছেন। রয়টার্সের খবর।

২০১৯ সালের জানুয়ারিতে দেশটির প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম কোনো জরিপে ৫০ শতাংশের বেশি মানুষ জইর বলসোনোরোর বিরুদ্ধে মত দিয়েছেন।

ডাটাফোলহার জরিপে ব্রাজিলের ৫৪ শতাংশ মতদাতা জানিয়েছেন, পদত্যাগ না করলে পার্লামেন্টের নিম্নকক্ষ বলসোনোরোকে যেন অভিশংসন করে। তবে জরিপে অংশ নেওয়া ৪২ শতাংশ মতদাতা বলসোনোরোর পক্ষে রায় দিয়েছেন।

এছাড়া ডাটাফোলহার পৃথক এক জরিপে ৫১ শতাংশ ব্রাজিলিয়ান বলসোনোরোকে প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দিতে রাজি নন বলে জানিয়েছেন।

ডাটাফোলহার জানিয়েছে, ব্রাজিলের বিভিন্ন দল, মত ও অঙ্গনের ২,০৭৪ জন নাগরিকের সরাসরি সাক্ষাৎকার নিয়ে এ জরিপ করা হয়েছে। এতে মার্জিন অব এরর ২ শতাংশ।

উল্লেখ্য, ব্রাজিলের ডানপন্থী নেতা বলসোনোরো সম্প্রতি করোনাভাইরাসের ভ্যাকসিন ক্রয়ে অনিয়ম ও অন্যান্য কিছু খাতে ঘুষ দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছেন। এছাড়া দেশটিতে করোনাভাইরাস পরিস্থিতির চরম অবনতিতে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বলসোনোরো। মহামারি পরিস্থিতি তার সরকারেরই জারি করা বিধিনিষেধ বহুবার লঙ্ঘনের দায়ে সমালোচিত হয়েছেন। ডাটাফোলহার জরিপে এসবেরই প্রতিফলন দেখা গেছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর