মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

ফিরে আসার ঘুঁটি সাজাচ্ছেন হাসিনা? ট্রাম্পের কোপের পরই বাংলাদেশে জুড়ে চর্চা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১১৫ সময় দেখুন


Last Updated:

ট্রাম্প প্রশাসন অনুদান বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে অর্থনৈতিক ভাবে জোরাল ধাক্কা খাওয়ার পাশাপাশি গোটা বিশ্বেই বাংলাদেশের ভাবমূর্তি ফের একবার ধাক্কা খেয়েছে৷

ট্রাম্পের নির্দেশে ইউনূসের সর্বনাশ, 
অ্যাডভান্টেজ হাসিনা?ট্রাম্পের নির্দেশে ইউনূসের সর্বনাশ, 
অ্যাডভান্টেজ হাসিনা?
ট্রাম্পের নির্দেশে ইউনূসের সর্বনাশ,
অ্যাডভান্টেজ হাসিনা?

ঢাকা: বাংলাদেশকে ইউএসএইড (USAID)প্রকল্পে সমস্ত রকমের আর্থিক অনুদান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা৷ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই এই নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প৷ আমেরিকার এই সিদ্ধান্ত বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে নিঃসন্দেহে বিরাট বড় ধাক্কা৷ আর আমেরিকার এই সিদ্ধান্ত আসলে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের পথ প্রশস্ত করল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ৷

শুধু তাই নয়, মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে হাসিনা যে যে অভিযোগ করেছিলেন, আমেরিকার এই সিদ্ধান্ত সেই অভিযোগেই সিলমোহর দিল বলে মনে করা হচ্ছে৷

আরও পড়ুন:

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামি লিগের এক সিনিয়র নেতা এবং সাংসদ বলেন, আমেরিকার এই সিদ্ধান্ত বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের মুখোশ খুলে দিয়েছে৷ তিনি আরও জানান, এখনও শেখ হাসিনাই তাঁদের নেত্রী এবং পথপ্রদর্শক৷ তাঁরা দেশ ছেড়েও যাবেন না এবং হাসিনার প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করবেন৷ নির্বাচন ঘোষণা হলে তাঁরা পাল্টা লড়াই দিতে তৈরি বলেও দাবি করেছেন আওয়ামি লিগের ওই সাংসদ৷ পাশাপাশি, তাঁর দাবি, ‘দেশের মানুষ জানেন বাংলাদেশের জন্য শেখ হাসিনা কী করেছেন৷ দেশবাসী এখনও শেখ হাসিনাকে ভালবাসেন৷’

সূত্রের খবর, দেশে না থাকলেও প্রত্যাবর্তনের জন্য ঘুঁটি সাজাচ্ছেন হাসিনা৷ এমন কি, প্রধানমন্ত্রিত্ব হারালেও নিজের দল আওয়ামি লিগের নিয়ন্ত্রণের রাশ নিজের হাতেই রেখেছেন হাসিনা৷ দেশে পালাবদলের পর আওয়ামি লিগের অনেক বড় নেতাই ভারত সহ বিদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন৷ দিল্লি, কলকাতা, বেঙ্গালুরুর পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিঁটিয়ে থাকা তাঁর দলের বিশ্বস্ত নেতাদের সঙ্গে হাসিনার নিয়মিত যোগাযোগ রয়েছে বলেও খবর৷

এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন অনুদান বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে অর্থনৈতিক ভাবে জোরাল ধাক্কা খাওয়ার পাশাপাশি গোটা বিশ্বেই বাংলাদেশের ভাবমূর্তি ফের একবার ধাক্কা খেয়েছে৷ রাজনৈতিক ভাবে, ট্রাম্পের এই সিদ্ধান্ত হাসিনার হাতে মহম্মদ ইউনূসের বিরুদ্ধে প্রচারের নতুন অস্ত্র তুলে দিল বলেই মনে করা হচ্ছে৷ প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বাংলাদেশ জুড়ে রাজনৈতিক অস্থিরতা, হিংসা, শ্রম অধিকার খর্ব, গণতান্ত্রিক সরকারকে জোর করে ক্ষমতাচ্যুত করার মতো ঘটনার জেরেই আমেরিকা এই সিদ্ধান্ত নিয়েছে৷

বাংলাদেশের যে সংগঠনগুলি আমেরিকার এই অনুদান থেকে লাভবান হত, সেই সংগঠনগুলি বরাবরই মহম্মদ ইউনূসের হয়ে জোরাল সওয়াল এবং প্রচার করেছে বাংলাদেশে৷ আওয়ামি লিগের ওই সাংসদের কথায়, ‘ধীরে ধীরে গোটা বিশ্ব থেকে সমর্থন আদায়ে আমরা এই ধরনের পরিস্থিতিগুলিকেই কাজে লাগিয়ে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করব৷’

বাংলা খবর/ খবর/বিদেশ/

Sheikh Hasina Bangladesh: ফিরে আসার ঘুঁটি সাজাচ্ছেন হাসিনা? ট্রাম্পের কোপের পরই বাংলাদেশে জুড়ে চর্চা

Next Article

Mansarovar Yatra: ৫ বছর পর ফের কৈলাস-মানস সরোবর যাত্রা, চালু হচ্ছে ভারত-চিন সরাসরি উড়ানও



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর