আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বন্দুকধারীর হামলায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন। হামলাকারী সন্দেহে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যমগুলো পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।
দ্য ফিলাডেলফিয়া ইনকোয়ারার জানিয়েছে, পুলিশ কর্মকর্তারা বলেছেন, তারা একটি ব্যালিস্টিক ভেস্ট পরা একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে। কাছাকাছি একটি গলিতে একটি রাইফেল ও হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে।
এবিসি নিউজের সহযোগী ইনকোয়ারার এবং ফিলাডেলফিয়া টেলিভিশন ডব্লিউপিভিআই উভয়ই জানিয়েছে, গুলিবিদ্ধ ব্যক্তিদের মধ্যে দুজন কিশোর। তবে এই দুই কিশোর মারা গেছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
ফিলাডেলফিয়ার পুলিশ কমিশনার ড্যানিয়েল এম আউটল বলেন, ফিলাডেলফিয়ার কিংসেসিং নামক এলাকায় একজন বন্দুক উঁচিয়ে গুলি করেন। এসময় আরেকজন পাল্টা গুলি চালান।
সারাবাংলা/আইই