বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ফিলিপাইনের বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণে নিহত ৩

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১২৯ সময় দেখুন
ফিলিপাইনের বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণে নিহত ৩


ফিলিপাইনে একটি ক্যাথলিক সমাবেশে বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন। খবর বিবিসি।

রোববার (৩ ডিসেম্বর) সকালে দেশটির মারাউই শহরের মিন্দানাও স্টেট ইউনিভার্সিটির (এমএসইউ) একটি জিমনেশিয়ামে এ ঘটনা ঘটে।

এই ঘটনাকে ভয়ঙ্কর উল্লেখ করেছে এমএসইউ কর্তৃপক্ষ। একইসঙ্গে এই সহিংসতায় হতাহতের ঘটনায় ‘গভীরভাবে দুঃখিত এবং আতঙ্কিত’ বলেও জানিয়েছেন তারা।

এক বিবৃতিতে বিশ্ববিদ্যায়টির পক্ষ থেকে বলা হয়, ‘একটি সভ্য সমাজে সহিংসতার কোনো স্থান নেই। এটি এমএসইউ-এর মতো উচ্চতর শিক্ষার প্রতিষ্ঠানে বিশেষভাবে ঘৃণ্য। আমাদের খ্রিস্টান সম্প্রদায় এবং এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের সঙ্গে সংহতি প্রকাশ করছি।’

এ ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের একাডেমিক কার্যক্রম স্থগিত করা হবে বলেও জানিয়েছে এমএসইউ কর্তৃপক্ষ।

এর আগে, ২০১৭ সালে শহরটিতে সরকারী বাহিনী এবং ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গিদের মধ্যে যুদ্ধ হয়েছিল। যা প্রায় পাঁচ মাস স্থায়ী ছিল।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর