রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
হোয়াটসঅ্যাপের নিরাপত্তায় নতুন ফিচার ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর জবি ছাত্রীকে মেস থেকে আটকের চেষ্টা র‍্যাবের, শিক্ষকদের হস্তক্ষেপ রোহিঙ্গাদের যাচাই প্রক্রিয়া ত্বরান্বিত করা হচ্ছে: শামা ওবায়েদ 8 months, Moscow-to-Munich flights, but now he is ‘fed up’: Behind Russia No. 1 Ian Nepomniachtchi’s tattoos | Chess News Samay Raina Calls Medha Shankr ‘Sabse Achhi Dost’ On India’s Got Latent 2 Episode Amid Dating Rumours | Bollywood News শরীয়তপুরে জমকালো আয়োজনে ফাতেমা মেধা বৃত্তি ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা দর্শক সারিতে বসে জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতি হিসেবে ৮ সেপ্টেম্বর দায়িত্ব নেবেন খলিলুর শিল্প উন্নয়ন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হলেন শাকিলুর রহমান

ফিলিপাইনে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২২৩ সময় দেখুন
ফিলিপাইনে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি


ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এরপর কিছুক্ষণের ব্যবধানে আরেকটি ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা।

শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টা ৪৩ মিনিটে মিন্দানাওয়ের মানায় শহরে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এর কিছুক্ষণ পরই দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা সংস্থা (প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার) জানিয়েছে, ভূমিকম্পের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাসে ফিলিপাইনের কিছু এলাকায় সাগরের ঢেউয়ের উচ্চতা ১০ ফুট পর্যন্ত পৌঁছাতে পারে।

এছাড়া প্রতিবেশী ইন্দোনেশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চলের দ্বীপরাষ্ট্র পালাউয়েও সুনামির প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। এসব দেশে ঢেউয়ের উচ্চতা ১ মিটার বা ৩ ফুটের বেশি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল বা উপকেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫৮ দশমিক ১ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর মিন্দানাও উপকূলীয় এলাকার বাসিন্দাদের উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর