রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘ফিলিস্তিনকে সামরিক সহযোগিতা পাঠাতে হবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২০ মে, ২০২৪
  • ১১৯ সময় দেখুন
‘ফিলিস্তিনকে সামরিক সহযোগিতা পাঠাতে হবে’


ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা: ফিলিস্তিনি সেনাদের সহযোগিতার উদ্দেশ্যে সামরিক সৈন্যদল গঠন করে ফিলিস্তিন পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সেইসঙ্গে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের স্বাধীনতার পক্ষে সব রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক তৎপরতা চালানোর অনুরোধ জানিয়েছেন তারা।

সোমবার (২০ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজুভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক ছাত্রসমাবেশ থেকে এসব দাবি উত্থাপন করেন তারা। ‘ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যা বন্ধ ও ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীনতার দাবিতে’ এই সমাবেশের আয়োজন করে সংগঠনটি। এর আগে, ক্যাম্পাসে নির্বাক পদযাত্রা ও পতাকা র‍্যালি কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, যে নৃশংসতা ইজরাইল কর্তৃক ফিলিস্তিনের ওপর করা হচ্ছে, ইতিহাসে কোনো রাষ্ট্র কর্তৃক এমন নৃশংসতা পৃথিবী কখনো প্রত্যক্ষ করেনি। এমন নৃশংস ও বর্বর নির্যাতনের পরও পৃথিবীব্যাপী এত মানবাধিকার সংস্থা এবং নারী ও শিশু অধিকারের পক্ষে সরব কোনো সংগঠনকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। যা অধিকারের নামে দ্বিমুখী আচরণ ছাড়া কিছুই নয়।

সমাবেশে ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ ইয়াছিন আরাফাত বলেন, ‘যুগে যুগে ইসলাম মানুষের অধিকার রক্ষার সঙ্গে সঙ্গে বৈষম্য ও নির্যাতনমুক্ত এক সুন্দর অনাবিল সমাজ প্রতিষ্ঠা করেছে। তবে যারাই এমন সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনের বিরোধিতা করেছে ইসলাম তাদের শক্ত হাতে প্রতিহত করার নির্দেশ দেয়।’

তাই ইসরাইলি বর্বরতা রুখে দিতে সব মুসলিম রাষ্ট্রের সামরিক বাহিনীর সমন্বয়ে সৈন্যদল গঠন করে ফিলিস্তিনি সেনাদের সহযোগিতায় পাঠাতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক খায়রুল আহসান মারজান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, প্রশিক্ষণ সম্পাদক ইয়াছিন আরাফাত, অর্থ সম্পাদক ইলিয়াস তালুকদার, প্রকাশনা ও দফতর সম্পাদক ইমরান হোসাইন প্রমুখ।

সারাবাংলা/আরআইআর/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর