শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

ফের করোনা আক্রান্ত রুমিন ফারহানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৭ সময় দেখুন
ফের করোনা আক্রান্ত রুমিন ফারহানা


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা আবারও করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তবে তিনি সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শায়রুল কবির খান সারাবাংলাকে এসব তথ্য জানান।

এর আগে ২০২০ সালের আগস্ট মাসে প্রথমবারের মতো করোনা আক্রান্ত হন ব্যারিস্টার রুমিন ফারাহানা। দেড় বছরের ব্যবধানে আবারও করোনায় আক্রান্ত হলেন তিনি।

ব্যারিস্টার রুমিন ফারহান বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক। ব্যারিস্টার হিসেবে বাংলাদেশের উচ্চ আদালতে আইনি পেশায় নিয়োজিত। ২০১৯ সালের ২৮ মে বাংলাদেশ জাতীয়তবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত ৫০ নং নারী আসন থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপির একমাত্র নারী সদস্য হিসেবে একাদশ জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন রুমিন ফারহানা।

সারাবাংলা/এজেড/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর