বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ফের তাইওয়ান প্রণালীর মধ্যরেখায় উড়ল চীনের যুদ্ধবিমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১২৭ সময় দেখুন
ফের তাইওয়ান প্রণালীর মধ্যরেখায় উড়ল চীনের যুদ্ধবিমান


আন্তর্জাতিক ডেস্ক

তাইওয়ান প্রণালীতে লাগাতার যুদ্ধবিমান উড়াচ্ছে চীন। রোববার (১০ জুন) স্পর্শকাতর মধ্যরেখায় চীনের ১০টি যুদ্ধবিমান উড়তে দেখে তাইওয়ানও যুদ্ধবিমান পাঠায়। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

তাইওয়ান জানিয়েছে, মধ্যরেখায় উড়ার সময় জলভাগে চীনের চারটি যুদ্ধজাহাজ টহলরত ছিল। গত এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দুইবার তাইওয়ান প্রণালীর মধ্যরেখায় চীনের যুদ্ধবিমান প্রবেশ করল।

গত বৃহস্পতিবার ৩৭টি চীনা সামরিক বিমান তাইওয়ানের বিমান প্রতিরক্ষা অঞ্চলের উপর দিয়ে উড়ে যায়। পরে এই বহরের কয়েকটি যুদ্ধবিমান পশ্চিম প্রশান্ত মহাসাগরের দিকে চলে যায়।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, রোববার দুপুর ২টার দিকে মধ্যরেখায় ২৪টি যুদ্ধবিমান দেখা যায়। এগুলোর মধ্যে ১০টি মধ্যরেখা অতিক্রম করে। চীনের যুদ্ধবিমান বহরে ছিল জে-১০, জে-১১, জে-১৬ এবং সু-৩০ যুদ্ধবিমান। এছাড়াও ছিল একটি এইচ-৬ বোম্বার।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর