রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

ফেসবুকে ছড়ানো বিএনপি’র প্রার্থী তালিকা ভুয়া: রিজভী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৭ সময় দেখুন
ফেসবুকে ছড়ানো বিএনপি’র প্রার্থী তালিকা ভুয়া: রিজভী


ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপি’র জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী মনোনয়নের নামে যে তালিকা ছড়ানো হয়েছে, সেটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্যমূলক।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রিজভী বলেন, ‘কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল অসৎ উদ্দেশ্যে এ ধরনের ভুয়া তালিকা প্রকাশ করেছে। এ তালিকার সঙ্গে বিএনপি’র দফতরের কোনও সম্পর্ক নেই এবং বিএনপি কর্তৃপক্ষের পক্ষ থেকে গণমাধ্যমে কোনও প্রার্থী তালিকাও পাঠানো হয়নি।’

তিনি আরও বলেন, ‘ফেসবুকে প্রকাশিত তালিকাটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মীসহ সাধারণ জনগণকে এই ভুয়া তালিকা দেখে বিভ্রান্ত না হতে অনুরোধ করছি।’

বিবৃতিতে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের ভুয়া প্রচারণা চালিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে দলীয় অবস্থান জানানো হবে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর