শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মিথ্যা মামলা, হামলা, বাড়িঘর হারিয়েও থেমে নেই সত্যের সৈনিক রিয়াজ উদ্দিন রানা Ghamasaan Review: Pratik Gandhi, Arshad Warsi’s Thriller Starts Slow, Builds Tension, Ends Too Soon | Bollywood News 23 years after Rakesh Yadav, Tanya Chaudhary keeps Baghpat’s hammer-throw legacy alive with national record | More sports News শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন রাজশাহীতে চুরি যাওয়া স্বর্ণের আংশিক উদ্ধার কুমিল্লায় হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১৭ প্রধানমন্ত্রীর নেতৃত্বে ধর্মীয় সম্প্রীতি ও সমতা প্রতিষ্ঠায় সংস্কার চলছে: ধর্মমন্ত্রী কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক ব্রিকস সম্মেলন: ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী ‘It’s A Compliment’: Taapsee Pannu On Jaya Bachchan Comparison Over ‘Rude’ Behaviour With Paparazzi | Exclusive | Bollywood News

ফোনের স্পিকার পরিষ্কারের সঠিক ও ভুল পদ্ধতি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২০০ সময় দেখুন
ফোনের স্পিকার পরিষ্কারের সঠিক ও ভুল পদ্ধতি


আমাদের নিত্যদিনের সঙ্গী এখন ফোন। সারাদিন হাতে, পকেটে কিংবা ব্যাগে থাকার কারণে সময়ের সঙ্গে সঙ্গে ফোনের নানা অংশে ধূলিকণা জমতে থাকে। বিশেষ করে স্পিকারের সূক্ষ্ম ছিদ্রগুলোতে ধুলোবালি বা লিন্ট আটকে গেলে স্পিকারের আওয়াজ অনেকটাই কমে যায়। কিন্তু না জেনে ভুল উপায়ে স্পিকার পরিষ্কার করতে গেলে ভালো হতে গিয়ে উল্টো সাধের ফোনটি স্থায়ীভাবে নষ্ট হতে পারে। তাই কোনো ঝুঁকি না নিয়ে বাড়িতেই সম্পূর্ণ নিরাপদে ফোনের স্পিকার পরিষ্কার করার কয়েকটি কার্যকরী পদ্ধতি দেখে নেওয়া যাক।

পরিষ্কার করার আগের জরুরি সতর্কতা

স্পিকার পরিষ্কার করার কাজ শুরু করার আগেই ফোনটি পুরোপুরি বন্ধ (Turn Off) করে নিন। ফোনে চার্জার বা ইয়ারফোন যুক্ত থাকলে তা খুলে ফেলুন। কোনো অবস্থাতেই স্পিকারের ছিদ্রে পিন, সুঁই, ক্লিপ বা ধারালো কিছু ঢোকাবেন না—এতে স্পিকারের ভেতরের মেমব্রেন বা গ্রিল ছিঁড়ে যেতে পারে। এছাড়া সরাসরি পানি, লিকুইড ক্লিনার বা অ্যালকোহল স্পিকারে স্প্রে করা থেকে বিরত থাকুন।

শুকনো কটন বাডের ব্যবহার

প্রথমে একটি নরম, শুকনো সুতি কাপড় দিয়ে স্পিকারের চারপাশটা হালকাভাবে মুছে নিন। এরপর একটি শুকনো কটন বাড দিয়ে স্পিকার গ্রিলের ওপর খুব আলতোভাবে একদিকে ঘুরিয়ে পরিষ্কার করুন। তবে খেয়াল রাখবেন, ময়লা যেন চাপ লেগে ছিদ্রের আরও ভেতরে ঢুকে না যায়।

নরম টুথব্রাশের ম্যাজিক

স্পিকারের জেদি ধুলো সরাতে পরিষ্কার ও নরম ফাইবারযুক্ত একটি ড্রাই টুথব্রাশ ব্যবহার করতে পারেন। ফোনটিকে কিছুটা নিচের দিকে কাত করে ধরে আলতো হাতে ব্রাশ করুন, যাতে আলগা হওয়া ধুলো গ্র্যাভিটির টানে বাইরে গড়িয়ে পড়ে। শক্ত ব্রাশ বা অতিরিক্ত চাপ প্রয়োগ থেকে বিরত থাকুন।

রাবার বাল্ব ব্লোয়ারের বাতাস

স্পিকারের গভীরে জমে থাকা শুকনো ধুলো উরাতে রাবারের ‘বাল্ব ব্লোয়ার’ দারুণ কাজ করে। স্পিকার থেকে সামান্য দূরত্বে রেখে মৃদু বাতাস দিন। ভুল করেও কোনো ধরনের ক্যানড কমপ্রেসড এয়ার (Compressed Air Can) ব্যবহার করবেন না; অতিরিক্ত বাতাসের প্রেসার স্পিকারের অভ্যন্তরীণ পার্টস ক্ষতিগ্রস্ত করতে পারে।

স্পিকারে পানি ঢুকে গেলে করণীয়

ফোনের স্পিকারে দুর্ঘটনাবশত পানি ঢুকলে ফোন ঝাঁকানো বা হেয়ার ড্রায়ারের গরম বাতাস দেওয়া বড় ধরনের ভুল। গরম বাতাসে ভেতরের সিলিং বা পার্টস গলে যেতে পারে। এর বদলে ফোনটি শুকনো ও বাতাস চলাচল করে এমন স্থানে রাখুন। ফোনে ‘সাউন্ড ক্লিয়ার’ বা ‘ইজেক্ট ওয়াটার’ অপশন থাকলে নির্দিষ্ট কম্পাঙ্কের ফ্রিকোয়েন্সি সাউন্ড প্লে করে পানি বের করে নিন।

কখন সার্ভিস সেন্টারে যাবেন?

সব ধরনের নিরাপদ নিয়ম মেনে পরিষ্কার করার পরও যদি স্পিকারের শব্দ কম বা কর্কশ শোনায়, তবে বুঝবেন সমস্যাটি কেবল ধুলোবালির নয়। স্পিকারের হার্ডওয়্যার বা ভেতরের সংযোগে কোনো সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রে নিজে খোলার চেষ্টা না করে দ্রুত কোনো অনুমোদিত সার্ভিস সেন্টার বা দক্ষ মেকানিকের কাছে নিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর