ফোন না লাগলে যে প্রশ্নটা প্রথমেই মনে জাগে, সেটা হল – নেটওয়ার্ক ঠিকঠাক আসছে তো! অথচ চেক করলে দেখা যাবে যে, নেটওয়ার্ক পুরোপুরি ঠিক আছে। এমনকী এসব ক্ষেত্রে ব্যাটারি ফুল কি না, সেটাও এক বার চেক করে নেওয়া হয়। তবে কল করার ক্ষেত্রে সমস্যা থেকেই যায়। আসলে আমাদের কিছু অবহেলা এবং ভুলের কারণেই ফোন লাগে না। কয়েকটি পদ্ধতিতে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।