ফরাসি পুরুষরা জানেন এক মহিলা ঠিক কী চান এবং কতটা চান। হয়তো সন্ধে বেলা হাত ধরে একটু হেঁটে আসা। অথবা একসঙ্গে বসে একটু ওয়াইন খাওয়া। খুব ছোট ছোট বিষয়ের মধ্যে দিয়েই সময় কাটাতে পারেন তাঁরা যা মহিলাদের কাছে খুবই আকর্ষণীয়। সব সময়ে নিজের সঙ্গীকে প্রশংসায় ভরিয়ে রাখতে পারেন ফরাসি প্রেমিকরা। এমন কথা বলেন, যাতে সহজেই প্রেমে পড়ে যান মহিলারা।